USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, November 23, 2018

রেকর্ডস: প্রথম টি-২০তে হার সত্বেও কুলদীপ যাদব এই বিশ্বরেকর্ড নিজের নামে করলেন

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০তে ভারতকে হারতে হয়। ভারতীয় দল এই ম্যাচ চার রানে হেরে যায়। এই ম্যাচে ভারতের হয়ে কুলদীপ যাদব দুর্দান্ত বল করেন। তিনি নিজের চার ওভারে ২৪রান দিয়ে ২ উইকেট নিজের নামে করেন। সেই সঙ্গে কুলদীপ যাদব একটি রেকর্ড নিজের নামে করে নেন। কুলদীপ১৫ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার হয়ে গিয়েছেন।

১৫ ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার

উইকেট বোলার
৩১ উইকেট কুলদীপ যাদব
২৯ উইকেট অজন্তা মেন্ডিস
২৭ উইকেট যজুবেন্দ্র চহেল
২৬ উইকেট উমর গুল
২৫ উইকেট ইমরান তাহির


কুলদীপ নিজের ১৫টি টি-২০ ম্যাচে ৩১ উইকেট নিয়েছেন

কুলদীপ নিজের ১৫টি টি-২০ম্যাচে ৩১টি উইকেট নিয়েছেন যা বিশ্বের যে কোনও বোলারের চেয়ে বেশি। আসলে কুলদীপের আগে নিজের প্রথম ১৫টি টি-২০ ম্যাচে সবচেয়ে উইকেট নেওয়ার রেকর্ড শ্রীলঙ্কার বোলার অজন্তা মেন্ডিসের নামে ছিল, যিনি ২৯টি উইকেট নিয়েছিলেন। অন্যদিকে কুলদীপের জুটিদার আর টিম ইন্ডিয়ার লেগ স্পিনার যজুবেন্দ্র চহেল এই তালিকায় তৃতীয় নম্বরে রয়েছেন। চহেল নিজের প্রথম ১৫টি টি-২০ ম্যাচে ২৭টি উইকেট নিয়েছেন।

উমর গুল আর নিউজিল্যান্ডের ইশ সোধি প্রথম ১৫টি ম্যাচে ২৬ উইকেট নেন

এছাড়াও পাকিস্থানের জোরে বোলার উমর গুল আর নিউজিল্যান্ডের স্পিনার ইশ সোধি নিজেদের প্রথম১৫টি ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার স্পিনার ইমরান তাহির এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন যিনি ২৫টি উইকেট নিয়েছেন।

যদি কুলদীপের টি-২০ কেরিয়ারের কথা ধরা হয় তাহলে তিনি এখনও পর্যন্ত ১৫টি ম্যাচে ৩১টি উইকেটনিয়েছেন। তাও ১২.৪৫ এর দুর্দান্ত গড়ে। এখনও পর্যন্ত টি-২০তে কুলদীপের ইকোনমি রেট ৭ আর ২৪ রানে ৫ উইকেট তার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন।

ওয়ানডে ম্যাচেও ভারতের সবচেয়ে ভরসাযোগ্য বোলার কুলদীপ

ভারতের এই বোলার ওয়ানডেতেও দুর্দান্ত প্রদর্শন করেছেন। এখনও পর্যন্ত এই খেলোয়াড় ৩৩টি ম্যাচে ৬৭টি উইকেট নিজের নামে করেছেন। যেখানে তার গড় ২০.০৭। তার সর্বশ্রেষ্ঠ প্রদর্শন ২৫ রান দিয়ে ৬ উইকেট। ২০১৯ বিশ্বকাপকে দেখে এই খেলোয়াড় ভারতের তুরুপের টেক্কা প্রমানিত হতে পারেন। তার আর চহেলের জুটি সংক্ষিপ্ত সংস্করণে দুরন্ত প্রদর্শন করে চলেছেন।

এই দুর্দান্ত প্রদর্শন সত্বেও ভারত ম্যাচ হারে

বৃষ্টির কারণে এই ম্যাচ ১৭ ওভারে নামিয়ে আনা হয়েছিল, যেখানে অস্ট্রেলিয়া দল ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান করেয়ার ডাকওয়ার্থ লুইস পদ্ধতির মাধ্যমে ভারত জয়ের জন্য ১৭৪ রানের সংশোধিত লক্ষ্য পায়। ম্যাচ শুরু হওয়ার পর ১৬.১ ওভারে বৃষ্টি নামে যার কিছু সময় পরে ফের ম্যাচ শুরু হয়। কিন্তু অ্যাম্পায়াররা এই ম্যাচ ২০ওভারের জায়গায় ১৭ ওভারে করে দেন। লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় দল১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তোলে আর ৪ রানে ম্যাচ হেরে যায়।



from bengali.sportzwiki.com https://ift.tt/2DG6akb

No comments:

Post a Comment