USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, November 7, 2018

ফের সামনে এলো বিরাট কোহলি আর রোহিত শর্মার মতভেদ,এবার হল এমন কিছু

ফের সামনে এলো বিরাট কোহলি আর রোহিত শর্মার মতভেদ,এবার হল এমন কিছু

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আর সীমিত ওভারের খেলার সহঅধিনায়ক রোহিত শর্মার মধ্যে বনিবনা না হওয়ার খবর দীর্ঘদিন ধরেই সামনে আসছে। এই ব্যাপারের ফের আরও একবার স্পষ্ট হয়ে গেল। দুই খেলোয়াড়ই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে এক সঙ্গে খেলেছিলেন আর পার্টনারশিপও গড়েন। এরপর অধিনায়ক কোহলি রোহিতের প্রশংসাও করেছিলেন। এরপরও মনে হয় সবকিছু এখনও ঠিক হয়নি।

আজ বিরাট কোহলির জন্মদিন

ভারতীউ দলের অধিনায়ক বিরাট কোহলি আজ নিজের ৩০তম জন্মদিন পালন করছেন। তিনি আজ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে চলতি টি-২০ সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন আর দলের নেতৃত্ব রোহিত শর্মার হাতে রয়েছে।

বিরাটকে এই সময় দেশের সবচেয়ে বড় সেলিব্রিটির মধ্যে গুনতি করা হয় আর এই কারণে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর লাইন পড়ে গিয়েছে। সঙ্গী খেলোয়াড়রাসহ প্রাক্তন তারকা আর অন্যান্য লোকেরাও বিরাটকে শুভেচ্ছা জানিয়েছেন।

রোহিত শর্মা জানাননি শুভেচ্ছা

রোহিত শর্মা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন। তিনি প্রায় সমস্ত খেলোয়াড়দের তাদের জন্মদিনে শুভেচ্ছা জানান, সম্প্রতিই তিনি উমেশ যাদব, গৌতম গম্ভীর, হার্দিক পান্ডিয়া আর জাহির খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন। তা সত্বেও রোহিত দলের অধিনায়ক বিরাট কোহলির জন্মদিনে কোনও পোষ্ট করেন নি। এই কারণে আবারও দুজনের মধ্যে বিরোধ নিয়ে কথাবার্তা শুরু হয়ে গিয়েছে।

বিসিসিআইয়ের ভিডিয়োতেও নেই রোহিত

বিরাট কোহলির জন্মদিনে বিসিসিআই একটি ভিডিয়ো প্রকাশ করেছে। সেই ভিডিয়োটিতে দলের সমস্ত খেলোয়াড়রা একে একে বিরাট কোহলিকে শুভেছা জানাচ্ছেন। এতে মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে তরুণ খেলোয়াড় ওয়াশিংটন সুন্দর পর্যন্ত শামিল রয়েছেন। রোহিত শর্মা এই ভিডিয়োটিতেও উপস্থিত নেই। এর মানে পরিস্কার যে এই দুই তারকা ব্যাটসম্যানের মধ্যে অবশ্যই কিছু না কিছু রয়েছে । যতই এ নিয়ে কেউ খোলাখুলি না বলুক।



from bengali.sportzwiki.com https://ift.tt/2OA71oI

No comments:

Post a Comment