ভারতীয় দল আর ওয়েস্টইন্ডিজের দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ আজ রবিবার ১১ নভেম্বর থেকে চেন্নাইতে খেলা হবে।এই তৃতীয় টি-২০ ম্যাচে দুই দলের খেলোয়াড়ের কাছে বেশ কিছু দুর্দান্ত রেকর্দ করার সুযোগ থাকবে। আজ আমরা এই বিশেষ প্রতিবেদনে সেই রেকর্ডের ব্যাপারে জানাতে চলেছি যা এই ম্যাচে দুই দলের খেলোয়াড়রা গড়তে পারেন।

আসুন দেখে নেওয়া যাক এই ম্যাচে তৈরি হতে পারা পরিসংখ্যানের দিকে:
৪: রোহিত শর্মা ৪ ছক্কা আরও মারলে ভারতের হয়ে ১০০ ছক্কা মারা প্রথম ব্যাটসম্যান হয়ে যাবেন। তিনি এখনও পর্যন্ত ৮৭টি ম্যাচে ৯৬টি ছক্কা মেরেছেন।
১: রোহিত শর্মা যদি এই ম্যাচে আরও একটি চার মারেন তাহলে তিনি ২০০টি চার মারা দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে যাবেন, জানিয়ে দিই যে বিরাট ২১৪টি চার ভারতের হয়ে মেরেছেন।

৩: ভারতীয় দল যদি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে এই ম্যাচ জিতে যায় তাহলে তারা টি-২০ সিরিজও নিজেদের নামে করে ফেলবে আর প্রথমবার ভারতীয় দল ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে কোনও টি-২০ সিরিজে ৩-০ ফলাফলে ক্লীন সুইপ করে ফেলবে।
২৭:কার্লোস ব্রেথওয়েট ওয়েস্টইন্ডিজের হয়ে এখনও পর্যন্ত ২৭টি উইকেট হাসিল করেছেন। যদি তিনি এই ম্যাচে ৩টি উইকেট হাসিল করেন তাহলে তিনি রবি রামপালের২৭ উইকেটকে পেছনে ফেলে দেবেন আর ওয়েস্টইন্ডিজের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকায় ৭ম স্থানে পৌঁছে যাবেন।
৪: ভুবনেশ্বর কুমার ভারতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৩১টি উইকেট নিয়েছেন। যদি তিনি আজ আরও ৪টি উইকেট নিতে পারেন তাহলে তিনি হার্দিক পান্ডিয়ার ৩৩টি উইকেট আর আশিস নেহেরার ৩৪টি উইকেটকে পেছনে ফেলে দেবেন।
১২: কায়রণ পোলার্দ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে নিজের ৮০০ রান দূর থেকেমাত্র ১২রান দূরে রয়েছে।
২: ভারতীয় দল যদি ওয়েস্টইন্ডিজকে তৃতীয় টি-২০তে হারিয়ে দেয় তাহলে দ্বিতীয় তিন ম্যাচের টি-২০ সিরিজে ভারতীয় দল ৩-০ জয় হাসিল করবে। এর আগে ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ৩-০ ফলাফলে টি-২০ সিরিজে হারিয়ে দিয়েছিল।

from bengali.sportzwiki.com https://ift.tt/2ROOGpU

No comments:
Post a Comment