USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, November 9, 2018

কোহলির বিসিসিআইকে পরামর্শ, ভারতের প্রধান বোলাররা আইপিএল না খেলুক

কোহলির বিসিসিআইকে পরামর্শ, ভারতের প্রধান বোলাররা আইপিএল না খেলুক

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন যে টিম ইন্ডিয়র প্রধান জোরে বোলাররা আইপিএলে অংশ না নিক,যাতে তারা বিশ্বকাপের জন্য ফ্রেস এবং ফিট থাকে। বিসিসিআইয়ের সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথাবার্তায় জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট দ্বারা গঠিত প্রাশাসক সমিতি (সিইও)র সঙ্গে বৈঠকে কোহলি এই গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।

ওই সূত্র জানিয়েছেন,

“কোহলি পরামর্শ দিয়েছেন যে প্রধান জোরে বোলার যেমন জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার আর অন্য, যারা আগামি বিশ্বকাপে খেলতে পারে তাদের টি-২০ টুর্নামেন্টের অংশ হওয়া উচিত নয়।যদিও কোহলির এই ইচ্ছা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি”।

বিশ্বকাপ আগামি বছর ইংল্যান্ডে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত

বিশ্বকাপ আগামি বছর ইংল্যান্ডে ৩০ মে থেকে ১৪ জুলাই পর্যন্ত হবে অন্যদিকে আইপিএলের শুরুয়াত এপ্রিলের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভবনা রয়েছে। এই টি২০ লীগ মে মাসের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলতে পারে। টিম ইন্ডিয়ার তরফে পরামর্শ এসেছে যে বিসিসিআই সেই খেলোয়াড়দের ক্ষতিপূরণ করুক যারা বিশ্বকাপ টুর্নামেন্টের জন্য আইপিএলে খেলবেন না। অন্যান্যদের মত যে এইজোরে বোলাররা আইপিএলের প্রথম অথবা দ্বিতীয়ভাগে খেলুক যাতে তারা পর্যাপ্ত আরাম পেতে পারেন।

ভারতের ইংল্যান্ড এবং অন্যান্য বিদেশী সফরে খারাপ প্রদর্শন সম্বন্ধী বৈঠক হয়েছে

জোরে বোলারদের ব্যাপারে ভাবনাচিন্তা ভারতের ইংল্যান্ড আর অন্য বিদেশী সফরে খারাপ প্রদর্শনের সম্বন্ধে আয়োজিত বৈঠক চলাকালীন হয়েছে। এই বৈঠকে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রোহিত শর্মা, কোচ রবি শাস্ত্রী নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ আর সিইওর সদস্য বিনোদ রায় এবং ডায়না এডুলজি শামিল ছিলেন।

সম্প্রতি বিরাটের একটি বয়ান নিয়ে ফ্যানেরা যথেষ্ট ক্ষুব্ধ

এই অভূতপূর্ব আবেদন যদিও বিসিসিআই আর আইপিএল ফ্রেঞ্চাইজিগুলোর গলার কাঁটা হতে পারে,কারণ এই বোলারদের মোটা টাকা খরচ করে কেনা হয়েছিল। জানিয়ে দিই,সম্প্রতিই বিরাটের একটি বয়ান নিয়ে সমর্থকেরা যথেষ্ট ক্ষুব্ধ হয়েছেন। বিরাট বলেছিলেন যে যদি আপনি বিদেশী দলের খেলা উপভোগ করেন আর ভারতীয় দলের সমর্থন না করেন তাহলে আপনাদের ভারত ছেড়ে চলে যাওয়া উচিত। বিরাটের এই কথা সমর্থকরা একদমই পছন্দ করছেন না। বিরাট সম্প্রতি ক্রিকেট থেকে দূরে রয়েছে। ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিরাট নিজের ৩০ তম জন্মদিনের দিন নিজের অফিসিয়াল অ্যাপ লঞ্চ করেছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2PjnByk

No comments:

Post a Comment