তিরুবনন্তপুরমের ওয়ানডেভারত ৯ উইকেটে জিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে। ওয়েস্টইন্ডিজ দল প্রথম ৩টি ম্যাচে ভালো খেলা দেখিয়েছে। কিন্তু চতুর্থ আর পঞ্চম ওয়ানডেকে ভারতীয় দল একতরফা করে দিয়েছিল। চতুর্থ ম্যাচে ব্যাটসম্যানরা ৩৭৭ রানের বিশাল স্কোর খাড়া করে তো গতকাল পঞ্চম ম্যানে বোলারা অতিথি দলকে মাত্র ১০৪ রানেই প্যাভিলিয়নের ফেরত পাঠান। অধিনায়ক বিরাট কোহলি এই সিরিজে ৪৫৩ রান করেন।
বিরাট ফিল্ডিংয়ে আবারও দিলেন জোর
ভারতীয় দলের সিরিজ জয়ের পর অধিনায়ক বিরাট কোহলি দলের প্রদর্শন আর কমজুরির ব্যাপারে কথা বলেছেন। এই সিরিজে ভারতীয় দলের ফিল্ডিং যথেষ্ট ভালো হয়েছে, কিন্ত এরপরও তিনি ফিল্ডিংয়ে আরও উন্নতির উপর জোর দিয়েছেন।
বিরাট বলেন,
“আমি আবারও ফিল্ডিংয়ের ব্যাপারে ভাবছি। বড় ম্যাচে ফিল্ডিং যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। আমি কিছু খেলোয়াড়দের সঙ্গে কথাও বলেছি যাদের এর উপর কাজ করার প্রয়োজন রয়েছে।এটাই একটা জায়গায় যেখানে উন্নতি করা যেতে পারে”।
হার্দিকের ফিট হওয়া নিয়ে বলেন বিরাট

ভারতীয় দল এখন দুর্দান্ত প্রদর্শন করছে, কিন্তু দলের প্রধান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এখনও আহত আর দলের বাইরে রয়েছেন। এখন বিরাটকে প্রশ্ন করা হয়েছিল যে হার্দিকের ফেরত আসার পর দলের কম্বিনেশন কি হবে। এর জবাবে বিরাট কিছু পরিস্কার করেননি। কিন্তু তিনি রবীন্দ্র জাদেজার জমিয়ে প্রশংসা করেন। তিনি বলেন যে দলে ফিরে আসার পর তার প্রদর্শন দুর্দান্ত থেকেছে।
উইকেটকে চ্যালেঞ্জিং বলেছেন

তিরুবনন্তপুরমে হওয়া গতকালের ম্যাচে পিচ বোলারদের জন্য বেশি সাহায্যপূর্ণ ছিল। এরপর ওয়েস্টইন্ডিজ দলের অধিনায়ক টস জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। বিরাট বলেন তার এই সিদ্ধান্ত যথেষ্ট অবাক লেগেছিল।
তিনি আগে বলেন
“এই পিচে যদি আমাদের ব্যাটিং করতে হত তাহলে দলের চেষ্টা হত প্রথম ১০ ওভারে উইকেট না পড়া। ওয়েস্টইন্ডিজ সম্ভবত এইজনও প্রথম ব্যাটিং করেছে কারণ গত ম্যাচে আমরা যথেষ্ট বড় স্কোর করে ফেলেছিলাম”।
from bengali.sportzwiki.com https://ift.tt/2yO3gGQ

No comments:
Post a Comment