ভারতীয় দল ওয়েস্টইন্ডিজের সঙ্গে পাঁচ ওয়ানডে ম্যাচের সিরিজের শেষ ম্যাচ ১ নভেম্বর তিরুবনন্তপুরমে খেলবে। গত ম্যাচ মুম্বাইতে খেলা হয়েছে যেখানে ভারত জয় হাসিল করে ২-১ ফলাফলে সিরিজে এগিয়ে গিয়েছে। এই অবস্থায় যদি ওয়েস্টইন্ডিজ শেশ ম্যাচে জয় হাসিল করে নেয় তাহলে এই সিরিজ ড্র হয়ে যাবে।
১২ সদস্যের সম্ভাব্য দলে হতে পারে পরিবর্তন
পঞ্চম আর শেষ ওয়ানডে ম্যাচের জন্য ভারতীয় দলে বেশ কিছু বড় পরিবর্তন দেখতে পাওয়া যেতে পারে। একটি পরিবর্তন শিখর ধবনকে নিয়ে হতে পারে। ধবনের জায়গায় কেএল রাহুলকে সুযোগ দেওয়া হতে পারে। রাহুল গত চারটি ম্যাচে বেঞ্চেই বসে রয়েছেন।

রাহুলকে প্লেয়িং ইলেভেনে শামিল না করা নিয়ে প্রাক্তণ ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলীও প্রশ্ন তুলেছেন। অন্যদিকে ধবনের প্রদর্শন গত চারটি ম্যাচে ভালো হয়নি। তিনি চার ম্যাচে ২৬.৫০ গড়ে ১০৬ রান করেছেন। এই অবস্থায় শেষ ম্যাচে তার জায়গায় রাহুলকে জায়গা দেওয়া হতে পারে। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ধোনির জায়গায় ঋষভ পন্থ দলে আসতে পারেন। আসলে চতুর্থ ওয়ানোডেতে ধোনির কব্জিতে বল লেগে গিয়েছিল। এই অবস্থায় তার আহত হওয়ার খবর রয়েছে। যদি আধিকারিকভাবে এই ব্যাপারে কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু ম্যাচের পর তার হাতে ব্যান্ডেজ দেখাগিয়েছে। এই অবস্থায় শেষ ম্যাচে তার না খেলার সম্ভবনা রয়েছে।

গত ম্যাচে রোহিত শর্মা একটি বড় ইনিংস খেলেছিলেন যে কারণে ভারত সহজ আর বড় জয় পেয়েছিল। অন্যদিকে এর আগে তৃতীয় আর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্টইন্ডিজ ভালো ব্যাটিং করেছিল।দ্বিতীয় ম্যাচ টাই হয়েছিল আর তৃতীয় ম্যাচে ওয়েস্টইন্ডিজ জয় হাসিল করতে সফল ছিল।
১২ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল — রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা,ভুবনেশ্বর কুমার, কেদার যাদব, আম্বাতি রায়ডু, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, খলিল আহমেদ, যজুবেন্দ্র চহেল।
from bengali.sportzwiki.com https://ift.tt/2OkGMm5

No comments:
Post a Comment