USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, November 21, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ায় মহেন্দ্র সিং ধোনির নামে নথিভূক্ত রয়েছে এমন রেকর্ড যার ধারে কাছে নেই বিরাট

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ায় মহেন্দ্র সিং ধোনির নামে নথিভূক্ত রয়েছে এমন রেকর্ড যার ধারে কাছে নেই বিরাট

ভারত বনাম অস্ট্রেলিয়ার মধ্যে টি-২০ সিরিজের শুরুয়াত কাল থেকে অর্থাৎ ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। এই টি-২০সিরিজের প্রথম ম্যাচ ব্রিসবেনের গাব্বা মাঠে খেলা হবে। এই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি অধিনায়ক প্রথমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সমস্ত ফর্ম্যাটের ম্যাচে অধিনায়কত্ব করবেন। জানিয়ে দিই যে ভারতীয় দল এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে একটিও টেস্টম্যাচ সিরিজ জিততে সফল হয়নি। এই সিরিজের মুকুট কার মাথায় সজ্জিত হবে তা তো সময়ই বলবে। যদিও এর আগে টিম ইন্ডিয়া যখনই অস্ট্রেলিয়া সফরে টি-২০ সিরিজ খেলতে গেছে তখনই সেই ম্যাচের নেতৃত্ব অধিনায়ক হিসেবে ধোনি সামলেছেন।অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রাক্তণ অধিনায়ক ধোনির রেকর্ড যথেষ্ট ভালো।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ রেকর্ড

ভারতীয় দল এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি টি-২০ ম্যাচের সিরিজ খেলেছে। যেখানে মাত্র একটিই সিরিজই ভারতীয় দল জিতেছিল। অন্যদিকে একটি সিরিজ অস্ট্রেলিয়ার সঙ্গে ড্র হয়েছিল। ক্রিকইনফোর ডেটা অনুসারে ২০০৭ এ ভারতীয় দলে একটি ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। ওই ম্যাচে জয়ও অস্ট্রেলিয়া দল নিজের নামে করেছিল।ভারত অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় সিরিজ ২০১২য় খেলেছিল, যা ১-১ফলাফলে ড্র হয়ে গিয়েছিল। অস্ট্রেলিয়ার সঙ্গে ভারত নিজের শেষ সিরিজ ২০১৬য় খেলেছিল।

যেখানে ভারতীয় দল ঘরের দলকে ৩-০ হারিয়ে দিয়েছিল। যদি দেখা যায় তো ভারত অস্ট্রেলিয়ায় খেলা৬টি ম্যাচে ৪টিতে জয়লাভ করে। যদিও এই জয়ের আসল দাবীদার প্রাক্তণ অধিনায়ক ধোনি ছিলেন।যিনি বর্তমানে ভারতীয় দলের অংশ নন। ধোনিকে অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজ খেলতে সুযোগ দেওয়া হয়নি। যেকারণে ভাবা হচ্ছে যে এখন এই দুর্দান্ত খেলোয়াড়ের কেরিয়ার শেষের মুখে এসে দাঁড়িয়েছে।

কে মেরেছেন অস্ট্রেলিয়াকে সবচেয়ে বেশি

পরিসংখ্যানের হিসেবে কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১টি ম্যাচে মাত্র ৪২৩ রান করেছেন। যদি পুরো বিশ্বের ব্যাটসম্যানদের দেখা যায় তো এই দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হলেন কোহলিই। এমনিতে এই তালিকায় দ্বিতীয় নাম বিস্ফোরক ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাকুলামের আসে। এই খেলোয়াড় পাঁচটি ম্যাচে ৫৭.০০ গড়ে ২২৮ রান করেছেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2S7wjww

No comments:

Post a Comment