USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, November 25, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া, টস রিপোর্ট: টস জিতে অস্ট্রেলিয়া বাছল ব্যাটিং, তো প্লেয়িং ইলেভেন নিয়ে কোহলি নিলেন বিরাট সিদ্ধান্ত

ভারত বনাম অস্ট্রেলিয়া, টস রিপোর্ট: টস জিতে অস্ট্রেলিয়া বাছল ব্যাটিং, তো প্লেয়িং ইলেভেন নিয়ে কোহলি নিলেন বিরাট সিদ্ধান্ত

ভারতীয় দল আর অস্ট্রেলিয়ার দলের মধ্যে তিন ম্যাচের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ আজ রবিবার ২৫ নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হতে চলেছে। অস্ট্রেলিয়া দল এই তৃতীয় টি-২০ ম্যাচ জিতে সিরিজকে ২-০ ফলাফলে কব্জা করতে চাইবে।অন্যদিকে ভারতের দল এই ম্যাচ জিতে সিরিজকে ড্র করতে চাইবে।

সিডিনি গ্রাউন্ড ভারতের লাকি মাঠ

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে আজ পর্যন্ত মোট ১৭টি টি-২০ ম্যাচ খেলা হয়েছে। যেখানে ভারতীয় দল ১০টি টি-২০ ম্যাচ জিতেছে। অন্যদিকে অস্ট্রেলিয়া দল মোট ৬টি জিতেছে। দুই দলের মধ্যে একটি ম্যাচ ফলাফলহীন হয়েছে। সিডনি মাঠে ভারত আর অস্ট্রেলিয়ার দলের মধ্যে একটি ম্যাচ খেলা হয়েছে যেখানে ভারতীয় দল জয় হাসিল করেছিল।
আপনাদের জানিয়ে দিই যে সিডনির মাঠে এখনো পর্যন্ত ৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়েছে। যেখানে ২টি ম্যাচ প্রথমে ব্যাটিং করা দল জয়লাভ করেছে। অন্যদিকে ৩ ম্যাচে পরে ব্যাটিং করা দল জিতেছে। এই মাঠে প্রথমে ব্যাটিং করা দলের গড় স্কোর ১৬৪ রান, অন্যদিকে পরে ব্যাট করা দলের গড় স্কোর হয় ১৪৬ রান। এই মাঠে সবচেয়ে বড় স্কোর অস্ট্রেলিয়া দল করেছিল।অস্ট্রেলিয়া এই মাঠে ২২১ রানের বড় স্কোর গড়েছিল। অন্যদিকে এই মাঠে সবচেয়ে কম রানের স্কোরও অস্ট্রেলিয়া দলের নামেই রয়েছে। এই মাঠে অস্ট্রেলিয়া মাত্র ১৫০ রানের স্কোর করেছিল।

পিচ রিপোর্ট

সিডনির মাঠ ব্যাটিংয়ের জন্য যথেষ্ট ভালো।এই মাঠে ব্যাটসম্যান নিজের ব্যাটিং যথেষ্ট উপভোগ করে। যদিও এই পিচে বোলারদের জন্যও যথেষ্ট বাউন্স থাকে, কিন্তু জোরে বোলারদের বল বেশি সুইং করে না। স্পিনারদের জন্যও এই পিচে বোলিং করা যথেষ্ট মুশকিল হবে, কারণ এই পিচ থেকে স্পিনাররা খুব বেশি সাহায্য পাবেন না।দুই দলেই বেশ কিছু বিস্ফোরক ব্যাটসম্যান মজুত রয়েছে। এইকারণে এই ম্যাচ একটি হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্পূর্ণ আশা রয়েছে।

অস্ট্রেলিয়া জেতে টস

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে হতে চলা এই তৃতীয় টি-২০ ম্যাচের টস হয়ে গিয়েছে আর এই ম্যাচের টস অস্ট্রেলিয়া জিতেছে।অস্ট্রেলিয়া টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে।

এই রকম হল দুই দলের প্লেয়িং ইলেভেন

ভারত (প্লেয়িং ইলেভেন): রোহিত শর্মা, শিখর ধবন, লোকেশ রাহুল, ঋষভ পন্থ, দীনেশ কার্তিক, ক্রুণাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার,কে খলিল আহমেদ, জসপ্রীত বুমরাহ

অস্ট্রেলিয়া (প্লেয়িং ইলেভেন): ডিআর্সি শর্ট, অ্যারণ ফিঞ্চ, ক্রিস লিন, মার্কস স্টোইনিস, বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেরি,নাথান কুইল্টার নাইন,গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাণ্ড্রু টাই, অ্যাডাম জম্পা



from bengali.sportzwiki.com https://ift.tt/2zpSoPK

No comments:

Post a Comment