USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, November 12, 2018

এমএস ধোনির কারণে টি-১০ লীগের জন্য জাহির খান বাছলেন জার্সি নম্বর ৩৪

এমএস ধোনির কারণে টি-১০ লীগের জন্য জাহির খান বাছলেন জার্সি নম্বর ৩৪

টি-১০ লীগের দ্বিতীয় মরশুম ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে। টি-১- লীগের এই মরশুম ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। এই টি-১০ লীগে বেশ কিছু ভারতীয় খেলোয়াড় খেলতে চলেছেন। যার মধ্যে একজন হলেন জাহির খান। ভারতীয় দলের প্রাক্তণ জোরে বোলার জাহির খান বেঙ্গল টাইগার্সের হয়ে এই টি-১০লীগে খেলবেন। জাহির এই লীগের জন্য ৩৪ নম্বর জার্সি বেছেছেন।স্বয়ং দলের মেন্টর আনিস সজান তাদের জার্সির উন্মোচন একটি অনুষ্ঠানে করেন।

ধোনির কারণে বাছলেন জার্সির নম্বর-৩৪

অভিজ্ঞ জোরে বোলার জাহির খান ৩৪ নম্বরের জার্সি পরার কারণ বলতে গিয়ে বলেন, “ আমার জন্মদিন ৭অক্টোবর। আমি ৭ নম্বরকে পছন্দ করি না। কিন্তু এই ৭নম্বর জার্সির জন্য মহেন্দ্র সিং ধোনি বিখ্যাত। এইকারণে আমি ৩+৪=৭ কম্বিনেশনের কারণে ৩৪ নম্বর জার্সিকে বেছেছি।”

ফিটনেস বজায় রাখার জন্য করছেন মেহেনত

বেঙ্গল টাইগার্সের ফিজিয়োথেরাপিস্ট জন গ্লোস্টারের উল্লেখ করে জাহির বলেন যে,
“আমি আগেও ফিজিওথেরাপিস্ট জন গ্লোস্টারের সঙ্গে কাজ করেছি। আমি টি-১০ লীগ চলাকালীণ নিজের সর্বশ্রেষ্ঠ প্রদর্শন করার জন্য প্রতিদিন নিজের ফিটনেসের জন্য তার সঙ্গে মিলে কাজ করছি”।

তরুণ বোলারদের টিপস দেবেন

বেঙ্গল টাইগার্সের মেন্টর অনিস সজান গলফ নিউজকে দেওয়া নিজের বয়ানে বলেন, “জাহির খান আগামি টি-১০ লীগের জন্য ৩৪ নম্বরের জার্সিকে পছন্দ করেছেন।এখন তিনি এই নম্বরের জার্সি পরে সমর্থকদের মনোরঞ্জন করার জন্য উৎসুক”। আনিস নিজের বয়ানে দলকে নিয়ে বলেন, “ জাহির আমাদেরজন্য একজন স্টার প্লেয়ারেরও বেশি হবেন।তিনি আমির ইয়ামিন, রায়ড এমরিটার আলি খানএর মত তরুণ বোলারদের টিপসও দেবেন। জাহির জানিয়েছেন যে তিনি এই তরুণদের সঙ্গে খেলার জন্য উৎসুক”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2zdNmpN

No comments:

Post a Comment