ভারতীয় দল অস্ট্রেলিয়া দলকে সিডনিতে খেলা হওয়া তৃতীয় টি-২০ ম্যাচে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে। সঙ্গে এই তিন ম্যাচের টি-২০সিরিজ ড্র হয়ে গিয়েছে। ভারতীয় দল আর অস্ট্রেলিয়ার দলের মধ্যে খেলা হওয়া এই ম্যাচে বেশ কিছু দুর্দান্ত রেকর্ড হয়। আজ আমরা আমাদের এই বিশেষ প্রতিবেদনে সেই রেকর্ডের কথা আপনাদের জানাব যা আজকের ম্যাচে হয়েছে।
আসুন এক নজর দেখে নেওয়া যাক আজকের ম্যাচে হওয়া রেকর্ডের দিকে:

১. ক্রুণাল পান্ডিয়া প্রথম স্পিনার হন যিনি অস্ট্রেলিয়ার মাটিতে কোনও টি-২০ আন্তর্জাতিক ম্যাচে ৪ উইকেট হাসিল করেছেন।
২. অস্ট্রেলিয়ার মাটিতে কোনও স্পিনার দ্বারা সবচেয়ে ভালো বোলিং রেকর্ডও ক্রুণাল পাণ্ডিয়ার নামে রয়েছে।অন্যদিকে সবচেয়ে খারাপ রেকর্ডও ক্রুণাল পাণ্ডিয়ার নামে রয়েছে। তিনি এই ম্যাচে যেখানে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, সেখানে তিনি ব্রিসবেন টি-২০তে নিজের ৪ ওভারে ৫৫ রান দিয়ে সবচেয়ে খারাপ রেকর্ডও গড়েছেন।
৩. রোহিত শর্মা নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এক হাজার বাউন্ডারি পূর্ণ করেছেন। তিনি ওয়ানডেতে ৬৫৫টি, টেস্টে ১৪৪টি, এবং টি-২০তে ২০১টি চার মেরেছেন।

৪. রোহিত টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ২০০ চার পূর্ণ করে ফেলেছেন। তার আগে তিলকরত্নে দিলশান, মহম্মদ শাহজাদ,আর বিরাট কোহলি টি-২০ আন্তর্জাতিকে নিজের ২০০ বাউন্ডারি পূর্ণ করেছেন।
৫. কুলদীপ যাদব এই পুরো সিরিজ চলাকালীন দুর্দান্ত বোলিং করেছেন। তিনি পুরো সিরিজে নিজের ১২ ওভারে ৫,৫০ ইকোনমি রেটে ৬৬ রান দিয়ে মোট ৪টি উইকেট হাসিল করেছেন। তিনি এই সিরিজে মোট ৩৪টি ডট বল করেছেন।
৬. ভারতীয় দল গত ৯টি টি-২০ সিরিজে সিরিজের শেষ ম্যাচ হারে নি। ভারতীয় দল নিজের এই রেকর্ড বজায় রেখেছে। এখন ভারতীয় দলের এই রেকর্ড ১০টি টি-২০ সিরিজের হয়ে গেলো।
৭. বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে গিয়েছেন।মার্টিন গুপ্তিল পাকিস্থানের বিরুদ্ধে সবচেয়ে বেশি ৪৬৩ রান করেছেন, কিন্তু কোহলি টি-২০ ক্রিকেটে কোনও এক দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ব্যাপারে মার্টিন গুপ্তিলকে পেছনে ফেলে দিয়েছেন।
৮. বিরাট কোহলি আজ নিজের টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৯তম হাফসেঞ্চুরি করেছেন।

৯. বিরাট কোহলি আজ রানের ব্যাপারে ব্রেন্ডন ম্যাকুলামকে পেছনে ফেলে দিয়েছেন। ম্যাকুলাম যেখানে টি-২০ আন্তর্জাতিকে ২১৪০ রান করেছেন সেখানে কোহলি ২১৫২ টি-২০ রান করে ফেলেছেন।
১০. এই ম্যাচে ভারত আর অস্ট্রেলিয়া দুই দলই নিজেদের দুই উইকেট লাগাতার দুটি বলে হারিয়েছে। ভারতের হয়ে কেএল রাহুল আর ঋষভ পন্থ যেখানে লাগাতার দুটি বলে আউট হন সেখানে অস্ট্রেলিয়ার হয়ে ডিআর্সি শর্ট আর বেন ম্যাকডারমট লাগাতার দুটি বলে আউট হন।
১১. ঋষভ পন্থ ভারতীয় দলের প্রথম উইকেটকিপার হন যিনি গোল্ডেন ডাকের শিকার হলেন।

from bengali.sportzwiki.com https://ift.tt/2RgdVS0

No comments:
Post a Comment