USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, November 20, 2018

রোহিত শর্মাকে বসতে হতে পারে টেস্ট দলের বাইরে, দুর্দান্ত ইনিংস খেলে এই খেলোয়াড় ফেললেন রোহিতের ঘাড়ে নিঃশ্বাস

ভারতীয় দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলার জন্য অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছে। এর আগে ভারতীয় এ দল নিউজিল্যাণ্ড এ দলের বিরুদ্ধে সিরিজ খেলছে। আর প্রথম টেস্ট ড্র হয়েছে। এই ম্যাচে দুই ব্যাটসম্যান সবচেয়ে বেশি আকর্ষণের কেন্দ্রে থেকেছেন আর তারা হলেন পৃথ্বী শ এবং হনুমা বিহারী। এই দুই ব্যাটসম্যানই দুর্দান্ত ব্যাটিং করে প্লেয়িং ইলেভেনের জন্য নিজেদের দাবী মজবুত করেছেন।

হনুমা বিহারী দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেছেন

এই ম্যাচের প্রথম ইনিংসে হনুমা বিহারী দুর্দান্ত ৮৬ রান করেছেন।অন্যদিকে দ্বিতীয় ইনিংসেও এই খেলোয়াড় দুর্দান্ত হাফসেঞ্চুরি করেছেন। দ্বিতীয় ইনিংসে বিহারী তো আউটও হননি।

রোহিত আর বিহারীর মধ্যে কে হবে দলের অংশ!

হনুমাবিহারী লাগাতার দুর্দান্ত প্রদর্শন করছেন। এখন এটা দেখা মজাদার হবে তার আর রোহিত শর্মার মধ্যে প্রথম টেস্টে কোন খেলোয়াড়রা সুযোগ পান। হনুমা ইংল্যান্ডে দুর্দান্ত প্রদর্শন করা সত্বেও তিনি ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পাননি। যার ফলে দলের যথেষ্ট সমালোচনা হয়েছিল। যদি রোহিতের কথা ধরা হয় তাহলে তিনি ওয়ানডে আর টি-২০ কিংবদন্তী খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন। কিন্তু এই খেলোয়াড়কে এখনও টেস্ট ক্রিকেটে নিজের জায়গা করে নিতে হবে।

নিউজিল্যাণ্ড এ দলের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে অজিঙ্ক রাহানে ৪১ আর হনুমা বিহারী ৫১ করে অপরাজিত থাকেন। চতুর্থ দিন ব্যাটিং করতে নেমে ভারতের হয়ে পৃথ্বী শ দুর্দান্ত ব্যাট করে ৬২ রানের ইনিংস খেলেন। তার সঙ্গে খেলা মুরলী বিজয় আরও একবার ফ্লপ হন তথা ২৮ রানের ব্যক্তিগত স্কোরে প্যাভিলিয়নে ফেরেন। ময়ঙ্ক আগরওয়াল প্রথম ইনিংসের মতই দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত শুরুয়াত করে ৪২ রানের ইনিংস খেলেন।

তাদেরপরে অজিঙ্ক রাহানে আর হনুমা বিহারি ব্যাটিং প্র্যাকটিস করে কোনও উইকেট পড়তে দেননি আর শেষ পর্যন্ত খেলেন।রাহানে অপরাজিত ৪১ আর বিহারী অপরাজিত ৫১ রান করেন। প্রসঙ্গত বিহারি দুই ইনিংসেই হাফ সেঞ্চুরি করেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2FyhQbm

No comments:

Post a Comment