USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, December 17, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া: কোহলির সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়া পেল লীড, হারের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া: কোহলির সেঞ্চুরি সত্ত্বেও অস্ট্রেলিয়া পেল লীড, হারের দিকে এগোচ্ছে টিম ইন্ডিয়া

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা সমাপ্ত হয়ে গিয়েছে। তৃতীয় দিনের খেলা বেশ কয়েকটি কারণে চর্চায় থেকেছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের টেস্ট কেরিয়ারের ২৫তম সেঞ্চুরি করেছেন। তিনি ডন ব্র্যাডম্যানের পর সবচেয়ে দ্রুত ২৫টি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন। সেই সঙ্গে তার উইকেটও বিতর্কের কেন্দ্রে চলে এসেছে।

চতুর্থ বলেই আউট হলেন রাহান, বিরাট করলেন সেঞ্চুরি

তৃতীয় দিন যখন বিরাট কোহলি আর রাহানে ব্যাটিং করতে আসেন, রাহানে নিজের গতকালের স্কোরে একটি রান যোগ করতে পারেননি আর নাথান লিয়ঁর শিকার হয়ে যান। প্রসঙ্গত অধিনায়ক কোহলি আর চেতেশ্বর পুজারা ৭৪ রানের পার্টনারশিপ গড়ে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরুয়াতি ধাক্কা থেকে টেনে তোলেন। এই দুজনের রক্ষণাত্মক ব্যাটিং করে অস্ট্রেলিয়ান আক্রমণকে ব্যাকফুটে ঠেলে দেন। ৮২ রানের স্কোরে ভারতকে মিচেল স্টার্ক তৃতীয় ধাক্কা দেন। চেতেশ্বর পুজারা স্টার্কের বলে উইকেটের পেছনে টিম পেনের হাতে ক্যাচ দেন এবং ১০৩ বলে ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরত যান। এরপরই রাহানে আর কোহলি মিলে ৯১ রানের পার্টনারশিপ গড়েন। হনুমা বিহারীর সঙ্গেও কোহলি ৫০ রান যোগ করেন। যদিও বিহারী মাত্র ২০ রানই করতে পারেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ঁ নেন সবচেয়ে বেশি উইকেট

অস্ট্রেলিয়ার হয়ে নাথান লিয়ঁ সবচেয়ে বেশি ৫ উইকেট নেন। মিচেল স্টার্ক, আর জোশ হ্যাজেলউড দুটি করে এবং প্যাট কমিন্স একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ভারত অধিনায়ক কোহলির সেঞ্চুরি সত্বেও ভারত ২৮৩ রানে অলআউট হয়ে যায়। এইভাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৩ রানের লীড পায়। ভারতের হয়ে অধিনায়ক কোহলি ১২৩ রানের ইনিংস খেলেন। সহঅধিনায়ক রাহানে ৫১ রান, ঋষভ পন্থ ৩৬ রান আর চেতেশ্বর পুজারা ২৪ রান করেন।

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুয়াত ভাল হয়, পরে ভারতীয় জোরে বোলাররা নিলেন ৪ উইকেট

দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার শুরুয়াত ভাল হয়। কিন্তু আঙুলে চোট লাগার কারণে অ্যারণ ফিঞ্চ রিটায়র্ড হার্ট হয়ে যান। শামির বল ফিঞ্চের আঙুলে লাগে। ৫৯ রানের স্কোরে বুমরাহ অস্ট্রেলিয়াকে প্রথম ধাক্কা দেন যখন তার বলে মার্কস হ্যারিস বোল্ড হয়ে যান। হ্যারিস ২০ রান করে আউট হন। মহম্মদ শামি শন মার্শকে পন্থের ক্যাচ করিয়ে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ধাক্কা দেন।
মার্শ ৫ রান করে আউট হন। ভারত তৃতীয় সফলতা পায় ইশান্ত শর্মার সৌজন্যে, যখন পিটার হ্যাণ্ডসকম্ব তার বলে এলবিডব্লিউ হয়ে যান। হ্যাণ্ডসকম্ব ১৩ রান করে আউট হন। এরপর ট্রেভিস হেডকে মহম্মদ শামি আউট করেন।

স্কোরবোর্ড:
ভারত প্রথম ইনিংসে: ২৮৩ রানে অলআউট, বিরাট কোহলি – ১২৩ রান, অজিঙ্ক রাহানে- ৫১, নাথান লিয়ঁ- ৫ উইকেট

অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ১৩২ রানে চার উইকেট। উসমান খোয়াজা – ৪১ রান, মহম্মদ শামি – ২ উইকেট, অস্ট্রেলিয়া এখনো পর্যন্ত ১৭৫ রানের লীড নিয়েছে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2QXjckp

No comments:

Post a Comment