আইপিএলের ১২তম আসরের নিলাম ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে। ফ্র্যাঞ্চাইজিগুলো দল গুছানোর ক্ষেত্রে ছক কষতে শুরু করে দিয়েছে আরো আগে থেকেই। চার-ছক্কার ফুলঝুরি ছড়ানো এই টুর্নামেন্টে এবারো দেখা যাবে বিধ্বংসী সব ব্যাটসম্যানদের ব্যাটিং ঝলক।
এবার দেখে নেওয়া যাক আগামী আসরে আট দলের কোন ব্যাটসম্যানরা ওপেনিং পজিশনে ব্যাট করার দৌড়ে এগিয়ে রয়েছেন
#৮. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

কুইন্টন ডি কক এবং ব্র্যান্ডন ম্যাককালামকে আগামী আসরের জন্য ছেড়ে দেয়ার ফলে দলটিতে কোহলির সাথে ইনিংস উদ্বোধন করতে দেখা যেতে পারে পার্থিব প্যাটেলকে। অন্যদিকে বিকল্প ওপেনার হিসেবে রাজস্থানের শিবিরে রয়েছেন আকাশদীপ নাথ।
#৭. কিংস ইলেভেন পাঞ্জাব

গত আসরে পাঞ্জাবের হয়ে ওপেনার হিসেবে দারুণ পারফর্ম করা ক্রিস গেইলের সাথে লোকেশ রাহুলকে আগামী আসরেও দেখা যাবে এই পজিশনে। টপ অর্ডারে বাকি ব্যাটসম্যানদের মধ্যে রয়েছেন করুণ নায়ার ও মায়াঙ্ক আগারওয়াল। ওপেনিং পজিশনে বিকল্প হিসেবে দেখা যেতে পারে নিকোলাস পুরানকেও।
#৬. কলকাতা নাইট রাইডার্স

ক্রিস লিন এবং সুনীল নারাইন ইতোমধ্যে ওপেনার হিসেবে নিজেদের প্রমাণ করেছেন কলকাতার জার্সি গায়ে। তবে বিশ্বকাপের জন্য আসরের শেষের দিকে কিছু ম্যাচে সার্ভিস পাওয়া যাবে না ক্রিস লিনের। তাঁর বিপরীতে ওপেনার হিসেবে কলকাতা বেছে নিতে পারে রবিন উথাপ্পা এবং শুবম্যান গিলের মধ্য থেকে যেকোনো একজনকে।
#৫. রাজস্থান রয়্যালস

ওপেনিং পজিশনে যোগ্য একজন ব্যাটসম্যান হিসেবে আগামী আসরে রাজস্থানের জার্সি গায়ে মাঠে নামবেন ইংল্যান্ডের জস বাটলার। তবে বিশ্বকাপের টানে দেশে পারি জমালে এই পজিশনে দেখা দিবে শূন্যতা। অন্যদিকে ওপেনার হিসেবে ধুঁকতে থাকা আজিঙ্কা রাহানের বদলে রাজস্থান বেছে নিতে পারে সানজু স্যামসন, মানন ভোহরা এবং রাহুল ত্রিপাতি থেকে যেকোনো দুজনকে।
#৪. সানরাইজার্স হায়দ্রাবাদ

গত আসরে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেললেও আগামী আসরে দলে নেই শিখর ধবন। বিপরীতে আগামী আসরে অরেঞ্জ আর্মির হয়ে মাঠ মাতাবেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়ার্নারের সঙ্গী হিসেবে দেখা যেতে জনি বেয়ারস্টো এবং মার্টিন গাপটিলের মধ্য থেকে যেকোনো একজনকে। অন্যদিকে মিডল অর্ডারে থাকতে পারেন উইলিয়ামসন এবং সাকিব আল হাসান।
#৩. চেন্নাই সুপার কিংস

আইপিএলের অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংসের ওপেনার হিসেবে মাঠে দেখা যেতে পারে শেন ওয়াটসন এবং আম্বাতি রাইডুকে। বিকল্প ওপেনার হিসেবে ফাফ ডু প্লেসিস মাঠে নামলে অবাক হবার কিছুই থাকবে না। বিপরীতে দলে গুরুতর ইনজুরির হানা পড়লে ওপেনার হিসেবে সাপোর্ট দিতে পারবেন মুরলি বিজয় এবং ধ্রুব শোরে।
#২. দিল্লি ডেয়ারডেভিলস

দিল্লির হয়ে ইনিংস উদ্বোধন করতে দেখা যাবে তরুণ পৃথ্বী শ’কে। পৃথ্বীর সঙ্গী হিসেবে দেখা যাবে অভিজ্ঞ শিখর ধবনকে। বিকল্প ওপেনার হিসেবে দলে রয়েছেন কলিন মুনরোর মত ব্যাটসম্যান। ইনজুরি যদি তীব্র মাত্রায় হানা দেয় তাহলে দলটিতে ওপেনিং করতে পারেন মানজিত কালরা।
#১. মুম্বাই ইন্ডিয়ান্স

মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনার হিসেবে বিধ্বংসী রোহিত শর্মার সাথে দেখা যাবে ক্যারিবিয়ান এভিন লুইসকে। বিকল্প ওপেনার হিসেবে দেখা যেতে পারে তরুণ ঈশান কিষানকে। তাছাড়া দলটিতে এই পজিশনে ব্যাট করার জন্য এগিয়ে আছেন আরেক ভারতীয় সূর্যকুমার যাদবও।
from bengali.sportzwiki.com http://bit.ly/2EOVpge

No comments:
Post a Comment