USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, December 26, 2018

আইপিএল ২০১৯: যে দুইটি কারণে এই আসরে চ্যাম্পিয়ন হতে পারে চেন্নাই সুপার কিংস

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস নিঃসন্দেহে আইপিএলের অন্যতম সফল একটি দল। ইতোমধ্যে তিনবার শিরোপার স্বাদ নেওয়া চেন্নাই আগামী আসরেও রয়েছে ফেভারিট দলের মধ্যে একটি হয়েই। এবারের নিলাম থেকে চেন্নাই তাঁদের দলের ভারসাম্য বজায় রাখতে ২০১৩ এবং ২০১৪ আসরে চেন্নাইর জার্সি গায়ে মাঠে নামা মোহিত শর্মাকে দলে ভিড়িয়েছে। পাশপাশি রুকি ক্যাটাগরি থেকে দলে নিয়েছে তরুণ রুতরাজ গায়কওয়াদকে।

আগামী আইপিএল আসরের প্রথম ভাগ দক্ষিণ আফ্রিকায় হবার পর দ্বিতীয় ভাগ অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তাই স্বভাবতই দেশের বাইরের কন্ডিশনের সাথে খাপ খাওয়াতে কষ্ট হবে ভারতীয় ক্রিকেটারদের। অন্যদিকে বিশ্বকাপের জন্য বিদেশি অনেক তারকা ক্রিকেটারদের অনুপস্থিতি দেখা যেতে পারে এবারের টুর্নামেন্টে।

তবে সবকিছুকে পাশ কাটিয়ে ঠিক কোন দুটি কারণে চেন্নাই সুপার কিংস ঘরে তুলতে পারে এবারের আইপিএল শিরোপা সেটাই দেখে নেওয়া যাক।

 

১.  দক্ষিণ আফ্রিকান রাজকীয়

দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারের আধিক্য ২০১৯ আসরকে কেন্দ্র করে চেন্নাই সুপার কিংস তাঁদের তাবুতে ভিড়িয়েছে ফাফ ডু প্লেসিস, লুঙ্গী এনগিডি এবং ইমরান তাহিরের মত অভিজ্ঞ ক্রিকেটারদের। যেহেতু দক্ষিণ আফ্রিকায় আইপিএলের সিংহভাগ ম্যাচ অনুষ্ঠিত হবার সম্ভাবনা রয়েছে তাই নিজেদের কন্ডিশনে তাঁরা অপ্রতিরুদ্ধ থাকবেন তা সহজেই অনুমেয়। অন্যদিকে আইপিএলের গত আসরে চেন্নাইর জার্সি গায়ে ফাফ ডু প্লেসিসের ছয় ম্যাচে ১৬২ রান নির্ভরতা বাড়িয়ে দিচ্ছে চেন্নাইর। আক্রমণাত্মক ব্যাট চালিয়ে প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্লেসিসের করা অপরাজিত ৬৭ রানের ইনিংসটিও মনে রাখার মতই।

পাঞ্জাবের বিপক্ষে লুঙ্গি এনগিডির ১০ রানের বিনিময়ে চার উইকেট সহ পুরো আসরের সাত ম্যাচে ১২ উইকেট চেন্নাইয়ের বোলিং বিভাগকে শক্তিশালী করার বার্তাই দিচ্ছে। গত আসরে চেন্নাইর দলে ছিলেন না ইমরান তাহির। তবে তাঁর আইপিএল ক্যারিয়ারে ৩৮ ম্যাচে ৫৩ উইকেট নিয়ে যে স্পিন ভেল্কি দেখিয়েছেন তা আবারও ঘরের মাঠে দেখানোর অপেক্ষায় রয়েছেন তিনি।

 

২. শক্তিশালী বোলিং লাইন আপ

শক্তিশালী বোলিং লাইনআপ দেশীয় বোলারদের পাশাপাশি বিদেশি বোলারদের নিয়ে গড়া চেন্নাইয়ের বোলিং বিভাগ তুলনামূলকভাবে অন্য দল থেকে খানিকটা শক্তিশালী। ২০১৯ আসরে চেন্নাইয়ের বোলিং বিভাগে দেখা যাবে ডেভিড উইলি, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, লুঙ্গি এনগিডি, মোহিত শর্মা, মিচেল স্যান্টনার, হরভজন সিংয়ের মত অভিজ্ঞ বোলারদের। আইপিএলে এখন পর্যন্ত শীর্ষ পাঁচ উইকেট শিকারির তালিকায় ১৩৬ উইকেট নিয়ে চতুর্থ স্থানে রয়েছেন ডোয়াইন ব্রাভো।

অন্যদিকে ব্রাভোর চেয়ে দুই উইকেট কম অর্থাৎ ১৩৪ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছেন হরভজন সিং। তাই আগামী আসরে চেন্নাইয়ের বোলিং লাইনআপ যে শক্তিশালী হতে যাচ্ছে এতে কোনো সন্দেহের অবকাশ নেই।



from bengali.sportzwiki.com http://bit.ly/2VaAGZZ

No comments:

Post a Comment