ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে হওয়া আইপিএলের প্রতি আসরেই দলগুলো একাদশে নিয়ে থাকে বাড়তি অলরাউন্ডার। কেননা একজন অলরাউন্ডার যদি কোনো ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয় তাহলে বল হাতে পুষিয়ে দেন তাঁর পারফরম্যান্স। তাই গত আসরের ক্রিকেটারদের থেকে এবং নিলাম থেকেও দলগুলো তাঁদের ক্রিকেটার নেয়ার ক্ষেত্রে প্রাধান্য দিয়েছে অলরাউন্ডারের প্রতি।
দেখে নেওয়া যাক ৮ দলের অলরাউন্ডারের মধ্য থেকে কারা সুযোগ পেতে পারেন মূল একাদশে
#৮. কিংস ইলেভেন পাঞ্জাব

২০১৯ আসরকে কেন্দ্র করে নিলাম থেকে ১৩ জন ক্রিকেটারকে ক্রয়ের মাধ্যমে স্কোয়াডকে শক্তিশালী করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। পাঞ্জাবের নেতৃত্ব দেয়া অলরাউন্ডার রবি চন্দ্রন অশ্বিনের পাশপাশি দলটিতে রয়েছেন মোইজেস হেনরিক্স, স্যাম কারান, বরুণ চক্রবর্তী, মাদুরাই প্যান্থার্সের মত অলরাউন্ডাররা।
কিংস ইলেভেন পাঞ্জাবের একাদশের সম্ভাব্য অলরাউন্ডার
১। বরুণ চক্রবর্তী
২। রবি চন্দ্রন অশ্বিন
৩। মোইজেস হেনরিক্স
৪। স্যাম কারান
#৭. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু

কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর নতুন করে নাম লিখিয়েছেন মার্কাস স্টয়নিস। পাশপাশি দলটিতে রয়েছে মইন আলি, ওয়াশিংটন সুন্দর, শিভম্যান ডুব, কলিন ডি গ্র্যান্ডহোম, গুরুকিরাত সিং, আকাশদিপ নাথ, প্রিয়স বর্মন, পাওয়ান নেগির মত পরীক্ষিত অলরাউন্ডাররা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর একাদশে সুযোগ পাওয়া সম্ভাব্য অলরাউন্ডার
১। মার্কাস স্টয়নিস,
২। ওয়াশিংটন সুন্দর
৩। শিভম্যান ডুব
৪। মইন আলি
৫। কলিন ডি গ্র্যান্ডহোম
#৬. রাজস্থান রয়্যালস

রাজস্থান রয়্যালসের অন্যতম প্রধান অস্ত্র হল ইংল্যান্ডের বেন স্টোকস। স্টোকসকে যোগ্য সঙ্গ দিতে রাজস্থান বাছাই করে নিয়েছে কৃষ্ণাপ্পা গোমাথ, জোফরা আর্চার, শ্রেয়াস গোপালদের। বিকল্প অলরাউন্ডার হিসেবে দলটিতে আরো আছেন রইয়ান পরাগ, রঞ্জন, লিভিংস্টোনস, অ্যাস্টন টার্নার, শশাঙ্ক সিংয়ের মত ক্রিকেটাররা।
রাজস্থান রয়্যালসের একাদশে জায়গা পাওয়া সম্ভাব্য অলরাউন্ডার
১। বেন স্টোকস
২। জোফরা আর্চার
৩। শ্রেয়াস গোপাল
৪। কৃষ্ণাপ্পা গোমাথ
#৫. সানরাইজার্স হায়দ্রাবাদ

বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান অরেঞ্জ আর্মির অন্যতম ভরসার প্রতীক। আইপিএলে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন সাকিবের পাশাপাশি হায়দ্রাবাদের ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন রশিদ খান, ইউসুফ পাঠান, বিজয় শঙ্কর, মোহাম্মদ নবী এবং অভিষেক শর্মা।
সানরাইজার্স হায়দ্রাবাদের একাদশে জায়গা পেতে পারেন এমন সম্ভাব্য অলরাউন্ডাররা হলেন
১। সাকিব আল হাসান
২। ইউসুফ পাঠান
৩। বিজয় শঙ্কর
৪। রশিদ খান
#৪. দিল্লি ক্যাপিটালস

নাম বদলানো দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি নিলাম থেকে অলরাউন্ডার হিসেবে কিনে নিয়েছে কলিন ইনগ্রাম, হনুমা বিহারী, অক্ষর প্যাটেল, কিমো পল, শের্ফানি রাদারফোর্ডদের। পাশাপাশি দিল্লির ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন ক্রিস মরিস, মানজিত কালরা, কলিন মুনরো, হার্শাল প্যাটেলের মত অলরাউন্ডার।
দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাওয়া সম্ভাব্য অলরাউন্ডার হলেন
১। ক্রিস মরিস
২। কিমো পল
৩। হনুমা বিহারী
৪। অক্ষর প্যাটেল
#৩. মুম্বাই ইন্ডিয়ান্স

যুবরাজ সিং, পঙ্কজ জিসাল, হার্দিক পান্ডিয়া, ক্রুনাল পান্ডিয়া, কাইরন পোলার্ড, বেন কাটিংদের মত অভিজ্ঞ অলরাউন্ডারদের নিয়ে গড়া মুম্বাই স্কোয়াড থেকে একাদশে জায়গা পেতে পারেন-
১। কাইরন পোলার্ড
২। হার্দিক পান্ডিয়া
৩। ক্রুনাল পান্ডিয়া
৪। বেন কাটিং
#২. কলকাতা নাইট রাইডার্স

সুনীল নারাইন এবং আন্দ্রে রাসেল থাকার পর নিলাম থেকে কলকাতা বেছে নিয়েছে আরেক ক্যারিবিয়ান কার্লোস ব্র্যাথওয়েটকে। দলের অন্য অলরাউন্ডাররা হলেন নিতিশ রানা এবং শ্রীকান্ত মুণ্ডে।
কলকাতার একাদশে অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিতে পারেন
১। সুনীল নারাইন
২। কার্লোস ব্র্যাথওয়েট
৩। আন্দ্রে রাসেল
৪। নিতিশ রানা
#১. চেন্নাই সুপার কিংস

চেন্নাইয়ের জার্সি গায়ে আগামী আসরে মাঠ মাতাবেন সাবেক অজি অধিনায়ক শেন ওয়াটসন। তাঁর সাথে রয়েছেন ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, কেদার যাদব, চৈতন্য বিষ্ণু, ডেভিড উইলি এবং মিচেল স্যান্টনার।
অলরাউন্ডার হিসেবে চেন্নাইয়ের একাদশে জায়গা পেতে পারেন
১। শেন ওয়াটসন
২। ডোয়াইন ব্রাভো
৩। রবীন্দ্র জাদেজা
৪। কেদার যাদব
from bengali.sportzwiki.com http://bit.ly/2ETaKwq

No comments:
Post a Comment