ভারত আর অস্ট্রেলিয়ার সিরিজ সবসময়ই স্লেজিংয়ের কারণে পরিচিত। অধিনায়ক বিরাট কোহলিও অস্ট্রেলিয়া রওনা হওয়ার আগে পরিস্কার জানিয়েছিলেনযে তারা স্লেজিংয়ের শুরুয়াত করবেন না, কিন্তু অস্ট্রেলিয়া করলে তার জবাব অবশ্যই দেবেন তারা। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চার ম্যাচের টেস্ট সিরিজ গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গিয়েছে। আর এই ম্যাচের প্রথমদিনই অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা নিজের রঙ দেখিয়ে দিয়েছেন।
কমিন্স পন্থকে করলেন স্লেজ

আপনাদের জানিয়ে দিই যে অস্ট্রেলিয়ার জোরে বোলার প্যাট কমিন্স প্রথম টেস্টের প্রথমদিন ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে স্লেজ করেছেন। আসলে ঋষভ পন্থ আক্রামণাত্মকভাবে ব্যাটিং করছিলেন, তিনি ২টি চার এবং একটি ছক্কা মারেন নিজের ইনিংসে,আর বাউন্ডারি তিনি মিচেল স্টার্কের মতো জোরে বোলারের বলে মারেন। মিচেল স্টার্কের সতীর্থ বোলার প্যাট কমিন্স ঋষভ পন্থের আক্রামণাত্মক ব্যাটিং সহ্য করতে পারছিলেন না আর তিনি নিজের রাগে ঋষভপন্থকে স্লেজ করা শুরু করে দেন।
স্লেজিংয়ের কারণে নিজের খেলায় ফোকাস ধরে রাখতে পারেননি পন্থ

ভারতীয় দলের তরুণ ব্যাটসম্যান ঋষভ পন্থ স্লেজিংয়ের কারণে নিজের খেলায় ফোকাস ধরে রাখতে পারেননি আর ৪৯.১ ওভারে স্পিনার নাথান লিয়ঁর বলে উইকেটকিপার টিম পেনকে ক্যাচ দিয়ে দেন। তিনি ভারতের হয়ে এই ম্যাচে ৩৮ বলে ২৫ রানের ইনিংস খেলেন, আর নিজের পুরো ইনিংসেই আক্রামণাত্মক ভঙ্গি ধরে রাখেন।
এখানে দেখুন প্যাট কমিন্সের পন্থকে স্লেজ করার ভিডিয়ো

এই ভিডিয়োটিতে আপনারা পরিস্কার দেখতে পারেন যে কিভাবে তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থকে অস্ট্রেলিয়ান জোরে বোলার প্যাট কমিন্স নিজের স্লেজিংয়ের নিশানা করেছেন।
Cummins v pant pic.twitter.com/qMir1FkGui
— Prem Chopra (@premchoprafan) 6 December 2018
from bengali.sportzwiki.com https://ift.tt/2RLAoH3

No comments:
Post a Comment