USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, December 4, 2018

বিরাট কোহলির নেতৃত্বে এমন মস্তি করতে দেখা গেলো ভারতীয় দলের খেলোয়াড়দের

বিরাট কোহলির নেতৃত্বে এমন মস্তি করতে দেখা গেলো ভারতীয় দলের খেলোয়াড়দের

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেড টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়া কড়া মেহেনত করছে। ৬ ডিসেম্বর থেকে খেলা হতে চলা ম্যাচের আগে খেলোয়াড়রা জমিয়ে প্র্যাকটিসও করছেন। এর মধ্যেই ভারতীয় খেলোয়াড়দের জন্য ট্রেনিং সেশনেরও আয়োজন করা হয়েছিল। বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দলের হয়ে এই সিরিজ জেতা চ্যালেঞ্জিং হবে।

টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মস্তি করার কোনো সুযোগ ছাড়ছেন না

এই ট্রেনিং সেশনে কোহলির সঙ্গে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের সোমবার জিমে দেখা গিয়েছে। টেস্ট সিরিজের জন্য ভারতীয় দল কড়া প্রস্তুতি নিচ্ছে আর জমিয়ে ঘাম ঝরাচ্ছে। যদিও এই মধ্যেই খেলোয়াড়রা মজা করার কোনো সুযোগ ছাড়ছেন না। বিশেষ ব্যাপার হল মাঠের মতো সেখানেও বিরাট কোহলি তাদের নেতৃত্ব দিচ্ছেন।

কোহলি একটি ছবি ক্লিক করেন আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন

আসলে কোহলির সঙ্গে জসপ্রীত বুমরাহ, ঋষভ পন্থ আর পার্থিব প্যাটেল জিমে সময় কাটান। এরা ছাড়াও টিম ইন্ডিয়ার অন্যান্য খেলোয়াড়রাও এতে শামিল ছিলেন। ভারতীয় দলের খেলোয়াড়দের জন্য জিম করা ট্রেনিংয়েরই একটা অংশ। কোহলি সেই সময়কার একটি ছবি ক্লিক করেন আর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এই ছবিতে কোহলি আর তার সতীর্থদের মস্তির মুডে দেখা যাচ্ছে। কোহলি এই ছবির জন্য লেখেন, “যখন আপনি গ্রুপে ট্রেনিং করেন তখন কি হয়”।

বিরাট আগেও করেছেন মস্তি

আপনাদের মনে করিয়ে দি বিরাট কোহলিকে বেশ কয়েকবার ক্রিকেট মাঠে ব্যাটসম্যানদের আউট করার পর জিভ বার করে খুশি পালন করতে দেখা গিয়েছে। বেশকয়েকবার এই ধরণের খুশি প্রকাশ করার জন্য টুইটারে তিনি হাসির পাত্রও হয়েছেন। কিন্তু কোহলি এই ধরণে মজা করার যখনই সুযোগ পান,তিনি হাতছাড়া করেননা। টিম ইন্ডিয়াকে এবার অস্ট্রেলিয়ায় জয়ের দাবিদার মনে করা হচ্ছে। ভারতীয় দল প্রথমবার অস্ট্রেলিয়ায় জয়ের দাবিদার হিসেবে গিয়েছে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টেস্ট ম্যাচ ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ক্রিকেট মাঠে খেলা হবে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2zGKqC9

No comments:

Post a Comment