ভারতের প্রাক্তণ ওপেনিং ব্যাটসম্যান গৌতম গম্ভীর নিজের কেরিয়ারের শেষ ম্যাচ অন্ধ্রের বিরুদ্ধে খেলছেন। এই ম্যাচ তার ঘরের মাঠ দিল্লির ফিরোজশাহ কোটলায় খেলা হচ্ছে। জানিয়ে দিই কিছুদিন আগেই গৌতম গম্ভীর অবসরের কথা ঘোষণা করেছিলেন। ভারতের এই প্রাক্তণ ওপেনিং ব্যাটসম্যান এই ম্যাচের পর এখন থেকে আর কোনো ম্যাচ খেলবেন না।
অন্ধ্র প্রথম ব্যাট করে ৩৯০ রান তোলে

জানিয়ে দিই যে অন্ধ্র প্রথম ব্যাত করে ৩৯০ রান করে। অন্ধ্রের তরফে রিকি ভুঁই দুর্দান্ত ১৮৭ রান করেন। তিনি এই ইনিংসে ২৭০ বলের মুখোমুখি হয়ে ২৬টি চার এবং একটি ছক্কা মারেন। তিনি ছাড়া আর কোনো ব্যাটসম্যান হাফসেঞ্চুরিও করতে পারেননি। দিল্লির তরফে সুবোধ ভাটি পাঁচ উইকেট নিয়েছেন। তিনি ছাড়াও বিকাশ মিশ্রাও নিয়েছেন ২ উইকেট।
দিল্লি করেছে দুর্দান্ত শুরুয়াত

প্রথম ইনিংসে ব্যাটিংকরতে আসা দিল্লির দিল দুর্দান্ত শুরুয়াত করেন। নিজের শেষ ম্যাচ খেলতে নামা গম্ভীর হিতেন দালালের সঙ্গে ইনিংস শুরুয়াত করে প্রথম উইকেটে ১০৮ রান তোলেন। হিতেন দালালও দুর্দান্ত হাফ সেঞ্চুরি করেন। দালাল ৫৮ রান করেছেন, তিনি এই ইনিংসে ৯টি চার মারেন। দিল্লির অধিনায়ক ধ্রুব সোরি ৩৯ রান করে গৌতম গম্ভীরকে সঙ্গ দিচ্ছেন। দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত দিল্লির দল ১৯০ রান তুলে নিয়েছে।
গৌতম গম্ভীর নিজের শেষ ইনিংসে জিতে নিয়েছেন সকলের হৃদয়

নিজের শেষ ইনিংস খেলা গৌতম গম্ভীর দুর্দান্ত ব্যাটিং করেন। এই ম্যাচে গম্ভীরকে পুরোনো মেজাজে দেখা যায়। তিনি ১৫৪ বলে দুর্দান্ত ৯২ রান করেন।এই ইনিংসে গম্ভীর দুর্দান্ত আটটি বাউন্ডারি মেরেছেন। নিজের শেষ ম্যাচে এত দুর্দান্ত ইনিংস খেলা এই খেলোয়াড়কে সক্ষমতাকে দর্শায়।জানিয়ে দিই গম্ভীরের অবসরের পর তার রাজনীতিতে আসার গুজব ছড়িয়েছে। কালকের দিনের শুরুয়াতে সমস্ত ক্রিকেট প্রেমীদের এই আশা থাকবে যে গম্ভীর সেঞ্চুরি করে ক্রিকেট থেকে অবসর নেবেন।
from bengali.sportzwiki.com https://ift.tt/2Em6pCs

No comments:
Post a Comment