USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Sunday, December 30, 2018

মেলবোর্ন টেস্ট: ভারত জয় থেকে মাত্র ২ উইকেট দূরে

প্যাট কমিন্স (অপরাজিত ৬১) ভারতের হারকে আরো একদিন পেছিয়ে দিলেন। অস্ট্রেলিয়া মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে চলতি তৃতীয় টেস্ট ম্যাচের চতুর্থ দিন শনিবার ভারতের দ্বারা রাখা ৩৯৯ রানের লক্ষ্যের জবাবে দিনের শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে। ভারতের ম্যাচের শেষ দিন জয়ের জন্য ২ উইকেট প্রয়োজন অন্যদিকে অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার ১৪১ রান। ভারত নিজেদের প্রথম ইনিংস৭ উইকেটে ৪৪৩ রানে শেষ করেছিল, এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংস শেষ করে ১৫১ রানে। ফলে প্রথম ইনিংসের বিচারে ভারত ২৯২ রানের লীড পায়।


ভারত চতুর্থ দিনের প্রথম সেশনে নিজেদের দ্বিতীয় ইনিংস আট উইকেট হারিয়ে ১০৬ রানে সমাপ্তি ঘোষণা করে অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য দেয়। এই ইনিংসে কমিন্স ৬টি এবং জোশ হ্যাজেলউড দুটি উইকেট নেয়। ভারতের হয়ে ময়ঙ্ক আগরওয়াল সবচেয়ে বেশি ৪২ রান করেন। মজবুত লক্ষ্য তাড়া করতে নামা ঘরের দল লাগাতার অন্তরালে উইকেট হারাতে থাকায় মনে হচ্ছিল ভারত চতুর্থ দিনই ম্যাচ নিজেদের নামে করে ফেলবে। কিন্তু কমিন্স প্রথমে মিচেল স্টার্কের (১৮) অস্টম উইকেটের জন্য ৩৯ রান আর ফের নাথান লিয়ঁর (অপরাজিত ৬) সঙ্গে নবম উইকেটের জন্য ৪৩ রানের পার্টনারশিপ গড়ে ভারতের জয়কে একদিন পেছিয়ে দিয়েছেন।


কমিন্স এখনো পর্যন্ত ১০৩ বলের মুখোমুখি হয়ে পাঁচটি চার এবং একটি ছক্কার সাহায্যে ৬১ রানে অপরাজিত রয়েছেন। তিনি ছাড়াও অস্ট্রেলিয়া হয়ে শন মার্শ ৪৪ আর ট্রেভিস হেড ৩৪ রান করেন। উসমান খোয়াজা ৩৩ আর অধিনায়ক টিম পেনও ২৬ রানের যোগদেন দেন। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা তিন এবং জসপ্রীত বুমরাহ আর মহম্মদ শামি দুটি করে উইকেট নেন। ইশান্ত শর্মা পান এক উইকেট।



from bengali.sportzwiki.com http://bit.ly/2EWzFPt

No comments:

Post a Comment