USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, December 31, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনিতে হতে চলা চতুর্থ টেস্ট ম্যাচে বদলাবে ভারতের প্লেয়িং ইলেভেন, এই ১১জন খেলোয়াড় পেতে পারেন সুযোগ

ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনিতে হতে চলা চতুর্থ টেস্ট ম্যাচে বদলাবে ভারতের প্লেয়িং ইলেভেন, এই ১১জন খেলোয়াড় পেতে পারেন সুযোগ

অস্ট্রেলিয়ার মাটিতে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফি এখন তার শেষ চরণে পৌঁছে গিয়েছে। এই টেস্ট সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ মেলবোর্নে খেলা হয় যেখানে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন করে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে দিয়েছে, আর এই সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে গিয়েছে।

শেষ টেস্টে এই ১১জনের সঙ্গে ভারতীয় দল নামতে পারে মাঠে

মেলবোর্নে খেলা হওয়া তৃতীয় টেস্ট ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করা ভারতীয় দলকে এখন সিডনিতে হতে চলা চতুর্থ টেস্টের জন্য ফেবারিট মনে করা হচ্ছে। ৩ জানুয়ারি থেকে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হতে চলা টেস্ট ম্যাচে বিরাট অ্যাণ্ড কোম্পানি নিজেদের এই ১১জন খেলোয়াড়ের সঙ্গে মাঠে নামতে পারে।

বিরাট কোহলি (অধিনায়ক)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই টেস্ট সিরিজে এখনো পর্যন্ত দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। বিরাট কোহলির ব্যাট থেকে তিন টেস্ট ম্যাচে বেরোনো রান দেখে চতুর্থ টেস্টেও তার উপর আশা আরো বেড়ে গিয়েছে।

ময়ঙ্ক আগরওয়াল

মেলবোর্নে খেলা হওয়া তৃতীয় টেস্টে তরুণ ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল ডেবিউ করার সুযোগ পান। ময়ঙ্ক দুর্দান্ত ব্যাট করে চতুর্থ টেস্টের জন্য নিজের জায়গা সুনিশ্চিত করে ফেলেছেন।

হনুমা বিহারী

ভারতীয় দলের তরুণ ক্রিকেটার হনুমা বিহারীও নিজের প্রদর্শনে ঠিকঠাক কাজ করেছেন। হনুমাকে তৃতীয় টেস্টে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে তিনি টিকে থাকার ক্ষমতা দেখিয়েছিলেন।

চেতেশ্বর পুজারা

ভারতীয় দলের হয়ে এই অস্ট্রেলিয়া সফরে যদি কোনো ব্যাটসম্যান সবচেয়ে বেশি প্রভাবিত করেন তিনি হলেন চেতেশ্বর পুজারা। যিনি এই সিরিজে এখনো পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন।

অজিঙ্ক রাহানে

ভারতীয় দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানেও এই সিরিজে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। যদিও রাহানে কোনো সেঞ্চুরি করতে পারেন নি কিন্তু ভালো প্রদর্শন করেছেন।

রোহিত শর্মা

ভারতীয় ওয়ানডে আর টি-২০ অলের অধিনায়ক থাকা রোহিত শর্মা নিজের ব্যাটিংয়ে এই সফরে ভালো কাজ করেছেন। রোহিত মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেন।

ঋষভ পন্থ

ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এই টেস্টে সিরিজে এখনো পর্যন্ত উইকেটের পেছনে দুর্দান্ত কাজ করেছেন সেই সঙ্গে ব্যাটিংয়েও উপযোগী যোগদান রেখেছেন।

রবীন্দ্র জাদেজা

ভারতীয় দলের স্পিন বোলার আর অশ্বিনের চোটের পর শামিল করা রবীন্দ্র জাদেজা এই টেস্টে ভীষণই ভালো প্রদর্শন করেছেন। জাদেজা স্পিন বোলিংয়ে যথেষ্ট প্রভাব ফেলেছেন।

ইশান্ত শর্মা

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার ইশান্ত শর্মা এই টেস্ট সিরিজে দারুণ বোলিং করেছেন। ইশান্ত ভারতকে দরকারী সফলতাও এনে দিয়েছেন।

রবিচন্দ্রন অশ্বিন

ভারতীয় দলের অভিজ্ঞ স্পিন বোলার আরোএকবার চতুর্থ টেস্তে ভারতীয় দলে ফিরতে পারেন। সিডনির পিচ স্পিনারদের সাহায্য করে। এই অবস্থায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি দ্বিতীয় অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে মাঠে নামাতে পারেন। সেই সঙ্গে মহম্মদ শামিকে ওয়ানডে সিরিজের আগে বিশ্রামও দেওয়া হতে পারে।

জসপ্রীত বুমরাহ

এই সফরে ভারতীয় দলে বোলারদের মধ্যে জোরে বোলার জসপ্রীত বুমরাহ সবচেয়ে দুর্দান্ত বল করেছেন। বুমরাহ নিজের বোলিংয়ে ক্যাঙ্গারু ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়ে দিয়েছেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2LH846q

No comments:

Post a Comment