USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, December 6, 2018

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি ভাঙতে পারেন শচীন, লক্ষ্মণ আর দ্রাবিড়ের এই রেকর্ড

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে বিরাট কোহলি ভাঙতে পারেন শচীন, লক্ষ্মণ আর দ্রাবিড়ের এই রেকর্ড

ভারতীয় দল বৃহস্পতিবার থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্ট ম্যাচ খেলবে। এই ম্যাচের আগে ভারত ক্রিকেট অস্ট্রেলিয়া ইলেভেনের বিরুদ্ধে প্র্যাকটিস ম্যাচ খেলেছে আর দল তাতে ভালো প্রদর্শনও করেছিল। এই সিরিজে আরো একবার ব্যাটিংয়ের পুরো দায়িত্ব অধিনায়ক বিরাট কোহলির কাঁধে থাকবে। সেই সঙ্গে বিরাটের কাছে সিরিজে বড় রেকর্ড গড়ারও সুযোগ রয়েছে।

অস্ট্রেলিয়াতে এক হাজার রান পূর্ণ করার সুযোগ

টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির কাছে অস্ট্রেলিয়াতে এক হাজার টেস্ট রান পূর্ণ করার সুযোগ রয়েছে। এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ায় খেলা আট টেস্ট ম্যাচে ৬২-র দুর্দান্ত গড়ে ৫টি সেঞ্চুরির সাহায্যে ৯৯২ রান করেছেন বিরাট। এটা তৃতীয়বার যখন বিরাট অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবেন।এর আগে তিনি ২০১১-১২ আর ২০১৪-১৫ সফরে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। বিরাট নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিও অস্ট্রেলিয়াতেই করেছিলেন।

তিন ভারতীয় খেলোয়াড় দেখিয়েছেন এই কৃতিত্ব

বিরাট কোহলির আগে শচীণ তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় আর ভিভিএস লক্ষ্মণের মতো ভারতীয় তারকা অস্ট্রেলিয়ার মাটিতে এক হাজারের বেশি টেস্ট রান করেছেন। এই তালিকায় শচীন তেন্ডুলকর প্রথম স্থানে রয়েছেন। শচীন ১৮০৯ রান নিয়ে সকলের আগে রয়েছেন। তার পর ১২৩৬ রানের সঙ্গে ভিভিএস লক্ষ্মণের নাম্বার আসে। ১১৪৩ রান নিয়ে রাহুল দ্রাবিড় তৃতীয় স্থানে রয়েছেন।

কোহলির কাছে এর রেকর্ড ভাঙার সুযোগ

অধিনায়ক বিরাট কোহলির কাছে এই তারকাদের আগে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে। বিরাটকে রাহুলের চেয়ে আগে এগোনোর জন্য মাত্র ১৫১ রানের প্রয়োজন আর তার ফর্ম দেখে বলা যায় প্রথম ম্যাচেই তিনি রাহুলকে পেছনে ফেলে দিতে পারেন। অন্যদিকে যদি বিরাট এই সিরিজে ২২৪ রান করতে পারেন তো তিনি ভিভিএস লক্ষ্মণকেও পেছেন ফেলে দিতে পারেন। শধু তাই নয় যদি চার ম্যাচের এই টেস্ট সিরিজে বিরাট ৮১৭ রান করতে পারেন তাহলে তিনি শচীনের চেয়েও আগে এগিয়ে যেতে পারেন কিন্তু তা সামান্য মুশকিলই মনে হচ্ছে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2PhEN2h

No comments:

Post a Comment