ঝগড়াঝাটি বৈবাহিক জীবনের অঙ্গ ৷ যেটা স্বামী-স্ত্রীর মধ্যে হয়ে থাকে৷ তা বলে সেটা সংবাদ শিরোনাম নয় ৷ গত আইপিএল মরশুমের আগে সারা দেশ জুড়ে ছড়িয়ে ছিল শামি বনাম হাসিন দ্বৈরথ ৷ ফেসবুকে নিজের পোষ্টে শামির স্ত্রী হাসিন জানিয়েছিলেন আলিসবা নামে এক পাকিস্থানী মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে শামির ৷ কিন্তু পরবর্তীতে আলিসবার মুখ থেকে জানা গিয়েছিল সম্পূর্ণ বিপরীত এক গল্প। তিনি একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন অনেকের মতই তিনিও শামির এক নিছক ভক্ত ছাড়া আর কিছু নয়। শামির স্ত্রী তাকে নিয়ে যা যা অভিযোগ করেছেন তা মিথ্যা বলেও জানিয়েছেন আলিসবা।

মহম্মদ শামি গত চার বছর ধরে দিল্লি ডেয়ারডেভিলস যার বর্তমান নাম দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলেছেন ৷ কিন্তু গতবার ভালো পারফরমেন্স করতে না পারায় তাকে ছেড়ে দিয়েছে ৷ এবারের আইপিএলে তাকে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলতে দেখা যাবে ৷ গতকাল ৪.৮ কোটি টাকা দিয়ে শামিকে কিংস ইলেভেন পাঞ্জাব কিনে নিয়েছে ৷

এদিকে টানটান আইপিএল নিলাম অন্যদিকে হাসিন জাহান সোশাল মিডিয়ায় এক চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেন. সেখানে খুব খুশি দেখা যাছে হাসিনকে৷ কিন্তু কি কারণে তাঁর এই ভিডিও , এর বিবরণ এখনও পাওয়া যায় নি ৷
#দেখে নিন হাসিনের পোস্ট করা ভিডিও
from bengali.sportzwiki.com https://ift.tt/2PRguZq

No comments:
Post a Comment