USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, January 12, 2019

বিসিসিআই নিল বিরাট সিদ্ধান্ত, হার্দিক আর রাহুল হলেন পুরো অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ, সংবিধান অনুসারে এখন হবে বিচার

বিসিসিআই নিল বিরাট সিদ্ধান্ত, হার্দিক আর রাহুল হলেন পুরো অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ, সংবিধান অনুসারে এখন হবে বিচার

ইন্ডিয়া টুডের একটি রিপোর্তের মোতাবেক হার্দিক পাণ্ডিয়া আর কেএল রাহুল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে সাসপেন্ড হতে চলেছেন। জানিয়ে দিই যে এই দুই খেলোয়াড় মহিলাদের নিয়ে কফি উইথ করণ শোয়ে বেশ কিছু অভদ্র মন্তব্য করেছিলেন। মহিলাদের উপর করা অভদ্র মন্তব্যের জন্য এই দুই খেলোয়াড়কে অস্ট্রেলিয়া সিরিজ থেকে সাসপেণ্ড করা হবে।

তদন্তের জন্য বিসিসিআই করল সমিতি গঠন

প্রশাসকদের সমিতি (সিওএ) ভারতীয় ক্রিকেট কন্ট্রোলবোর্ডকে একটি তদন্ত কমিটি গড়ার সুপারিশ করেছে,যা এই বিতর্ককে তদন্ত করে দেখবে। ডায়না এডুলজি যিনি সুপ্রিমকোর্ট দ্বারা নিযুক্ত সিওএর সদস্য তিনি এই পরামর্শ দিয়েছেন যে ওই দুই খেলোয়াড়কে অস্ট্রেলিয়া সফর থেকে দ্রুত ফিরিয়ে আনা উচিৎ আর দুই খেলোয়াড়ের উপর করা অভিযোগ নিয়ে একটি সমিতি গঠন করা উচিৎ।

বিসিসিআই সংবিধান দ্বারা নির্ধারিত প্রক্রিয়া মতই হবে কার্যবাহী

জানিয়ে দিই যে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে শনিবারই তিন ওয়ানডে ম্যাচের সিরিজের শুরুয়াত হবে। বিসিসিআই এই সিরিজের আগেই হার্দিক পাণ্ডিয়া আর কেএল রাহুলকে শোকজ নোটিশ পাঠিয়েছিল।এর মধ্যে বৃহস্পতিবারই সিওএ, বিসিসিআইয়ের মধ্যে মেল চালাচালিতে আইনিভাবে কার্যবাহী করার কথা হচ্ছিল। এখন ১৫ দিনের সময় সীমার সঙ্গে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। ততক্ষণ ভারতীয় দলের এই দুই খেলোয়াড় দলের সঙ্গে থাকতে পারবেন না।
বিসিসিআইয়ের তরফে জারি করা একটি বয়ানে বলা হয়েছে যে, “এটা আবশ্যিক, যে খেলোয়াড়দের এই ধরণের লজ্জাজনক ঘটনার জন্য সাসপেণ্ড করা হোক, আগেও বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরির উপর যখন মহিলা উৎপীড়নের অভিযোগ উঠেছিল তো তাকেও সাসপেন্ড করা হয়েছিল। যে কোনো ব্যাপারেই বিসিসিআই সংবিধান দ্বারা নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী কার্যবাহী করা হয় আর এই ব্যাপারেও এমন কিছুই হবে”।
অন্যদিকে সিওএর সদস্য ডায়না এডুলজি বোর্ডের আইনি টিমকে নিজের একটি চিঠিতে লিখেছেন, “আইনি রায়ের আধারে আর এই বিষয়টিকে সমাধানের জন্য শেষ প্রক্রিয়া নির্ধারিত করা হয়েছে, এই কারণে কেএল রাহুল আর হার্দিক পাণ্ডিয়াকে দ্রুত ফিরিয়ে আনা হোক।”
অধিনায়ক কোহলি আজ সকালেই নিজের একটি প্রেস কনফারেন্সে এই ব্যাপারটি নিয়ে বলেন, “এটি ওই দুজনের ব্যক্তিগত রায়। দল তাদের এই মন্তব্যের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনা। আমরা সিদ্ধান্তের অপেক্ষা করছি। সেই হিসেবেই আমরা সিডনি ওয়ানডেতে নিজেদের দল নামাব”।

হার্দিক মহিলাদের নিয়ে করেছিলেন এই অভদ্র মন্তব্য

হার্দিক পাণ্ডিয়া এই শোয়ে বলেছিল যে তাদের পরিবারের মনোভাব খোলামেলা আর যখন তিনি কোনো মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করেছিলেন তখন তিনি নিজের বাড়িতে ফিরে বলেছিলেন, “ম্যায় আজ করকে আয়া হুঁ (আমি আজ করে এসেছি)”। অন্যদিকে তিনি জানিয়েছেন যে যখন একবার তার বাবা-মা তাকে কোনো পার্টিতে নিয়ে গিয়েছিলেন তখন তার বাবা-মা তাকে জিজ্ঞাসা করেছিলেন কোন মহিলাকে দেখছো, তো হার্দিক এর জবাব দিতে গিয়ে বলেন ‘আমি সমস্ত মহিলাদেরই দেখছি”।



from bengali.sportzwiki.com http://bit.ly/2MaeF9K

No comments:

Post a Comment