সিডনি টেস্ট ম্যাচের আগে ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে তার বাসভবনে পৌঁছেছিল। এখানে তারা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসনের বাড়িতেই ঋষভ পন্থের সাক্ষাৎ অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেনের স্ত্রী আর তাদের দুই সন্তানের সঙ্গে হয়।
পন্থ এবং বোনি পেনের ছবি সোশ্যাল মিডিয়ায় হয়েছিল ভাইরাল

ঋষভ পন্থ আর বোনি পেনের ছবি সোশ্যাল মিডিয়ায় জমিয়ে ভাইরাল হয়েছিল। লোকেরা এই ছবিতে নানারকমের কমেন্টেস করেছিলেন আর বেশ কিছু ক্রিকেট প্রশংসক এই ভাইরাল ছবিকে লাইকও করেছিলেন। স্বয়ং টিম পেনের স্ত্রী বোনি পেনও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পন্থের সঙ্গে নিজের ছবি পোষ্ট করেছিলেন আর লিখেছিলেন যে, “সর্বশ্রেষ্ঠ বেবিসিটার”।
৫০০০ ফলোয়ার থেকে ৩৮,৭০০+ ফলোয়ারে পৌঁছোলেন বোনি

এই ভাইরাল ছবিকে ক্রিকেট অস্ট্রেলিয়া আর বেশ কিছু জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট টুইট করেছিল। এমনকী আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)ও নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে ছবি শেয়ার করে। বোনি পেন এই ভাইরাল ছবি থেকে অনেক বেশি ফায়দা পেয়েছেন। আসলে তার জনপ্রিয়তা যথেষ্ট দ্রুতগতিতে বৃদ্ধি পেতে দেখা গিয়েছে। এই ছবি পোষ্ট করার আগে তার ইনস্টাগ্রামে প্রায় ৫০০০ ফলোয়ার ছিল, কিন্তু এই ছবি ভাইরাল হতেই তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এখনো পর্যন্ত ৩৮,৭০০+ ফলোয়ার হয়ে দাঁড়িয়েছে।
এইকারণে পন্থকে বোনি বলেছিলেন ‘সর্বশ্রেষ্ঠ বেবিসিটার’

আসলে বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেন ঋষভ পন্থকে বলেছিলেন যে, “তুমি আমার বাচ্চাদের বেবিসিটার হয়ে যাও, আমি যখন নিজের স্ত্রীর সঙ্গে সিনেমা দেখতে যাব তো তখন তুমি আমার বাচ্চাদের দেখভাল করো”।
এরপর যখন ঋষভ পন্থ প্রধানমন্ত্রীর আবাসে টিম পেনের বাচ্চাদের কোলে নেন তখন এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর এই কারণে টিম পেনের স্ত্রী বোনি পেন ঋষভকে ‘সর্বশ্রেষ্ঠ বেবিসিটার’ আখ্যা দিয়েছিলেন।
from bengali.sportzwiki.com http://bit.ly/2QmVl9p

No comments:
Post a Comment