গৌতম গম্ভীর কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে সকলকে অবাক করে দিয়েছিলেন। তিনি গত বেশ কিছু সময় ধরে ভারতীয় দলের বাইরে ছিলেন। যারপর শেষ্পর্যন্ত তিনি নিজের অবসর ঘোষণা করেন। এর মধ্যেই টাইমস নাও কে গৌতম গম্ভীর একটি বয়ান দিয়েছেন, যেখানে তিনি ভবিষ্যতে কোনো দলেরই কোচিং করার সংকেত দিয়েছেন।
এখানে দেখুন গম্ভীরের ইন্টার্ভিউ

সাংবাদিক: আপনাকে আন্তর্জাতিক কেরিয়ারের শুভেচ্ছা। এখন যখন আপনি অবসর নিয়ে ফেলেছেন,তো আমরা কি আপনাকে আগামি দিনে কোচের ভূমিকায় দেখতে পারি?
গম্ভীর: ক্রিকেটের অ্যাকশন এমন জিনিস যা আমাকে যথেষ্ট উৎসাহী করে। বর্তমানে আমি ভাবছি, যে আমি এখন কি করছি আর কোথায় যাচ্ছি। আমি কিছুই করি তাকে আমি প্যাশান দিয়ে করি।
হ্যাঁ কোচিং এমন একটা জিনিস,যার মধ্যে ক্রিকেটের অ্যাকশন যথেষ্ট বেশি আর এটা আমার পছন্দ। হতে পারে যে আমি ভবিষ্যতে এই ধরনের জবের সন্ধান করব।

সাংবাদিক: বিরাট কোহলির অধিনায়কত্বে ভারত, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতা প্রথম ভারতীয় দল হয়ে ইতিহাসের দোড়গোড়ায় রয়েছে। আপনি ভারতের এখনো পর্যন্ত প্রদর্শনের ব্যাপারে কি ভাবেন?
গম্ভীর: ওরা দুর্দান্ত প্রদর্শন করেছে। অস্ট্রেলিয়াতে জেতা এমন কিছু যা কখনো হয়নি। ওরা ইতিহাস গড়ার দোড়গোড়ায় রয়েছে, যা নিয়ে পুরো দেশের গর্ব করা উচিৎ। এটা এমন একটা জিনিস যা আমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমরা এমনটা করতে পারিনি। যদিও আমাদের এই এটা করার দোড়গোড়ায় রয়েছে আর আমার মনে হয় যে ছেলেরা অসাধারণ প্রদর্শন করেছে, এই জন্য আমাদের সমস্ত খেলোয়াড়ই প্রশংসার যোগ্য।

from bengali.sportzwiki.com http://bit.ly/2QoDsad

No comments:
Post a Comment