বলিউডের সাথে ক্রিকেটের সম্পর্ক আজ নতুন নয়। অভিনেতাদের সাথে সাথে অভিনেত্রীদেরও ক্রিকেট বেশ পছন্দের, এমনকি ক্রিকেটারও। সময়ের সাথে সাথে অভিনেত্রীরা জানিয়ে থাকেন তাদের পছন্দের ক্রিকেটারের নাম। যেমন কিছুদিন আগেই দিশা পাটানি জানালেন বর্তমানে তার প্রিয় ক্রিকেটার বিরাট কোহলি।

দিশা পাটানি ছাড়াও এই রাস্তায় হেটেছেন আরও অনেকেই এবং এই সুত্রে প্রেমালাপও জমে উঠেছে অনেক অভিনেত্রীর সঙ্গে অনেক ক্রিকেটারের।
আজ আমরা জেনে নেবো বলিউডের এমন পাঁচ অভিনেত্রীর কথা যারা বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন কিন্তু তাদের বিয়ে করেন নি
৫. রোহিত শর্মা – সোফিয়া হায়াত
২০১৫ সালের ১৩ ডিসেম্বর জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন রোহিত শর্মা। সঙ্গী রিতিকা সাজদেহ। সেই মেগা বিয়েতে হাজির ছিলেন ক্রিকেট থেকে বলিউডের প্রথম সারির তারকারা। কিন্তু বি-টাউনে জোর গুঞ্জন একজন এ বিয়েতে মোটেই খুশি নন। তিনি সোফিয়া হায়াত। এই ব্রিটিশ মডেলের সঙ্গে রোহিতের সম্পর্কের কথা প্রায় সকলেই জানেন। দু’জনকে একসঙ্গে মুম্বইয়ের বিভিন্ন জায়গায় দেখাও গিয়েছে। মাঠে রোহিতের ২৬৪ রানের জবাবে তাঁকে নিজের নগ্ন ছবিও উত্সর্গ করেছিলেন সোফিয়া। কিন্তু পরে নাকি এই সম্পর্ক থেকে সরে আসেন রোহিত। তবে রিতিকার সঙ্গে রোহিতের কোর্টশিপের সময়ও রোহিতের প্রতি নিজের ভালবাসার কথা বার বার প্রকাশ্যে বলেছেন সোফিয়া।
কিন্তু শেষ পর্যন্ত যখন তাঁকে ছেড়ে রিতিকাকেই বিয়ে করলেন রোহিত তখন বেজায় চটেছেন এই মডেল। বি-টাউনের একটা অংশ বলছে, সোফিয়া মনে করছেন তাঁকে প্রতারণা করছেন রোহিত। আর তাই এ ঘটনার বদলা তিনি নেবেন। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন রোহিত।
৪. যুবরাজ সিং – দীপিকা পাডুকোন
বলিউডের অভিনেত্রী দীপিকা পাডুকোন একসময় যুবরাজের অনবদ্য ক্রিকেট পারফমেন্সের জেরে তাঁর বড় ফ্যান হয়ে পড়েছিলেন। যুবরাজের খেলা দেখতে প্রচন্ড ভালবাসতেন এই অভিনেত্রী। পরে যুবরাজের সাথে আলাপে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বেশ কয়েকদিন চলেছিল তাঁদের প্রেম। পরে কোনো এক কারণে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় । বর্তমানে যুবরাজ, হেজেল কিচের সঙ্গে সুখে সংসার করছেন। অন্যদিকে দীপিকারও বিয়ে হয়েছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে।
৩. জাহির খান – ইশা শ্রাভানি

“ব্যাড বয় এন্ড গুড বয়” সিনেমার এই অভিনেত্রী একসময় বলিউডের বক্স অফিসের হিটে ছিলেন। পরে একসময় তিনি ভারতীয় ক্রিকেটার জাহির খানের প্রেমে পরেন। জাহির খান ছিলেন ভারতীয় টিমের নামজাদা বোলার । বেশ কয়েকদিন চুটিয়ে প্রেম করেছিলেন তারা। এক বছর বা দুই বছর নয়, প্রায় আট বছর টিকেছিল এই রিলেশনশিপ। পরে অবশ্য জাহির সাগরিকার সাথে সম্পর্কে গেলে, ইশার সাথে জাহিরের সম্পর্ক ভেঙ্গে যায়।
২ . রবি শাস্ত্রী – অমৃতা সিং

অমৃতা সিং নব্বইয়ের দশকের একজন বর্ষীয়ান অভিনেত্রী। রূপের মাধুর্যে বেশ কিছুটা এগিয়ে ছিলেন সেই সময়ে অন্যসব অভিনেত্রীদের থেকেও । তাঁরই রূপে পাগল হয়ে তাঁর প্রেমে পরেন তখনকার শিরোনামি ক্রিকেটার ও বর্তমান টিমের কোচ রবি শাস্ত্রী। কিন্তু মিডিয়ার কানে তাদের সম্পর্কের কথা পৌঁছলেই, মিডিয়ার আক্রমণের থেকে বিরত থাকতে তাদের সম্পর্ক ওখানেই ইতি টানতে হয়েছিল। তারপরে সময় গড়ালে ১৯৯০ সালে রবি শাস্ত্রী রিতুকে এবং অমৃতা সিং সাইফ আলি খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
১. সৌরভ গাঙ্গুলি – নাগমা

বাঙালি তথা সারা ভারতের সবার প্রিয় দাদা, সৌরভ গাঙ্গুলি। বিশ্বের কাছে বাঙালির মুখ উজ্বল করার জন্য বহু ক্রিকেট প্রেমীর মনজয় করে নিয়েছেন তিনি। একসময় এই বর্ষিয়ান ক্রিকেটার প্রেমে পড়েছিলেন বলিউডের অভিনেত্রী নাগমার। বেশ কিছুদিন প্রেম করার পর প্রকাশ্যেও এসেছিল তাদের প্রেম কাহিনী। কিন্তু হ্যাপি এন্ডিং হয়নি এই প্রেমের। পরে সৌরভ গাঙ্গুলি ডোনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের একটি মেয়েও আছে।
from bengali.sportzwiki.com http://bit.ly/2sf1Stf

No comments:
Post a Comment