ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি সিডনি টেস্ট ম্যাচে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান ১৫৯ রানের অপরাজিত সেঞ্চুরি করেছেন। ঋষভ পন্থের এটি টেস্ট ক্রিকেট কেরিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ঋষভ পন্থ নিজের এই দুর্দান্ত সেঞ্চুরিতে কোটি কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছেন।
ভারত আর্মি ঋষভ পন্থের জন্য বানাল গান

এর মধ্যেই ভারতীয় দলকে অস্ট্রেলিয়ার সাপোর্ট করা ‘ভারত আর্মি’ ঋষভ পন্থের জন্য একটি গান তৈরি করেছে। ভারত আর্মিকে এই গান সিডনি ক্রিকেট স্টেডিয়ামে গাইতেও দেখা যায়।
‘ ভারত আর্মি’র এই গানের কথা ছিল, “আমারা পন্থকে পেয়েছি… ঋষভ পন্থকে পেয়েছি… আমাদের মনে হয়না, যে আপনারা ওকে বুঝতে পারবেনা, ও আপনাকে ছক্কাও মারবে আর আপনার বাচ্চার বেবিসিটারও হবেন। আমারা পন্থকে পেয়েছি…ঋষভ পন্থকে পেয়েছি…”
অস্ট্রেলিয়ান সমর্থকদের গানের মাধ্যমে রাগালো

আপনাদের জানিয়ে দিই যে ‘ভারত আর্মিকে’ এই গান গেয়ে অস্ট্রেলিয়ান সমর্থকদের রাগাতে দেখা যাচ্ছিল। ‘ভারত আর্মি’র সদস্যরা ঋষভ পন্থের জন্য তৈরি এই গান জোরে জোরে গান।
এখানে ক্লিক করে দেখুন ভিডিয়ো
#AUSvIND
We’ve got Pant
Rishab Pant
I just don’t think you’ll understand
He’ll hit you for a six
He’ll babysit your kids
We’ve got Rishab Pant
.
.
.#BharatArmySongBook @RishabPant777 #BharatArmy #TeamIndia #12thMan #WeveGotPant #COTIpic.twitter.com/ZiXaPWqi6M
— The Bharat Army (@thebharatarmy) 4 January 2019
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পাবেন, যে কিভাবে ভারত আর্মি অস্ট্রেলিয়ান সমর্থকদের সামনে ঋষভ পন্থের প্রশংসায় গান গাইছেন। ঋষভ পন্থ অস্ট্রেলিয়ান অধিনায়ক টিম পেনের সঙ্গে বেবিসিটার বিতর্ককে নিয়ে আলোচনায় উঠে এসেছিলেন, এই কারণে ভারত আর্মিও নিজেদের এই গানে বেবিসিটার নামের উল্লেখ করেছে।
from bengali.sportzwiki.com http://bit.ly/2QqA7Yi



No comments:
Post a Comment