USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, January 7, 2019

স্ট্যাটস:ভারত বনাম অস্ট্রেলিয়া: চতুর্থ দিন হল মোট ৯টি রেকর্ড, এমনটা করা একমাত্র ভারতীয় হলেন কুলদীপ যাদব

স্ট্যাটস:ভারত বনাম অস্ট্রেলিয়া: চতুর্থ দিন হল মোট ৯টি রেকর্ড, এমনটা করা একমাত্র ভারতীয় হলেন কুলদীপ যাদব

সিডনিতে চলতি চতুর্থ টেস্ট ম্যাচে ভারতের দল নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট ৬২২ রানের ডিক্লেয়ার করে দিয়েছিল। অন্যদিকে অস্ট্রেলিয়া দলের প্রথম ইনিংস ৩০০ রানেই অলআউট হয়ে যায় আর এখন অস্ট্রেলিয়া ফলোঅন করছে। চতুর্থ দিনের খেলা সমাপ্তি পর্যন্ত অস্ট্রেলিয়া দল নিজেদের দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৬ রান তুলে ফেলেছে। সিডনিতে চলতি এই চতুর্থ টেস্টের চতুর্থ দিনের খেলায় বেশ কিছু দুর্দান্ত রেকর্ড হয়েছে। সেই রেকর্ডসকেই আজ আমরা আপনাদের সামনে আমাদের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরব।

আসুন দেখে নেওয়া যাক চতুর্থ দিনের খেলা হওয়া রেকর্ডের ব্যাপারে:

১. কুলদীপ যাদব আজ নিজের টেস্ট কেরিয়ারের দ্বিতীয় সবচেয়ে ভালো বোলিং করলেন। তিনি ৯৯ রান খরচা করে মোট ৫টি উইকেট হাসিল করেছেন। তার সর্বশ্রেষ্ঠ বোলিং প্রদর্শন ২০১৮য় ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে রাজকোটের মাঠে ছিল। সেই ম্যাচে তিনি ৫৭ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন।

২. কুলদীপ যাদবের টেস্ট কেরিয়ারের এটি দ্বিতীয় ফাইভ উইকেট হল ছিল।

৩. কুলদীপ যাদব আজ ৯৯ রান খরচা করে ৫ উইকেট হাসিল করেছেন। এটা তার এশিয়ার বাইরে সবচেয়ে ভালো বোলিং প্রদর্শন।

৪. গত ৩০ বছরে প্রথমবার অস্ট্রেলিয়ান দল অস্ট্রেলিয়ার মাটিতে ফলোঅন করল। এর আগে ইংল্যাণ্ডের দল সিডনিতে ১৯৮৮ সালে অস্ট্রেলিয়াকে ফলোঅন করিয়েছিল।

৫. ভারতীয় দল অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে ৩৩ বছর পর ফলোঅন করালো। শেষবার ১৯৮৬তে ভারত অস্ট্রেলিয়াকে ফলোঅন করিয়েছিল। কপিলদেবের অধিনায়কত্বে ভারত ১৯৮৬ সালে সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই অস্ট্রেলিয়ান দলকে ফলোঅন করিয়েছিল।

৬. অস্ট্রেলিয়া দলকে শেষবার ইংল্যান্ড ট্রেন্টব্রিজের মাঠে ২০০৫ এ ফলোঅন করিয়েছিল। ১৪ বছরের দীর্ঘ অন্তরালের পর অস্ট্রেলিয়া দলকে আরো একবার বিশ্বের যে কোনো মাঠে ফলোঅন করতে হল।

৭. ভারত অস্ট্রেলিয়ার উপর প্রথম ইনিংসের ভিত্তিতে ৩২২ রানের লীড নিয়েছে। SENA দেশগুলিতে ভারতের এটি দ্বিতীয় সবচেয়ে বড়ো ইনিংসে লীড ছিল। এর আগে প্রথম ইনিংসের ভিত্তিতে ভারত ইংল্যাণ্ডে ৩৫৫ রানের লীড পেয়েছিল।

৮. অস্ট্রেলিয়ার দল যখন শেষবার ফলোঅন করেছিল তো ভারতের প্লেয়িং ইলেভেনের এমন কোনো খেলোয়াড় ছিলনা যিনি নিজের প্রথম আন্তর্জাতিক ডেবিউ করেছিলেন।

৯. কুলদীপ যাদব প্রথম এমন ভারতীয় খেলোয়াড় হলেন যিনি এশিয়ার বাইরে ভারতের হয়ে তিন ফর্ম্যাটেই ফাইভ উইকেট হল হাসিল করেছেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2VvYYxI

No comments:

Post a Comment