এমএস ধোনি নিজের হেলিকপ্টার শটের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয়। মাঠে তার হেলিকপ্টার শটে ক্রিকেট প্রেমীরা খুশিতে নেচে ওঠেন। এর মধ্যেই অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েলেরও একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যেখানে তিনি হেলিকপ্টার শট খেলার প্রয়াস করছেন।
ভারতকে হারানোর জন্য শিখছেন ধোনির হেলিকপ্টার শট

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ১২ জানুয়ারি থেকে শুরু হচ্ছে। এই সিরিজের আগে গ্লেন ম্যাক্সওয়েল হেলিকপ্টার শট লাগানোর প্রচেষ্টা করছেন। তিনি ওয়ানডে সিরিজ চলাকালীণ মাঠে অবশ্যই কোনো না কোনো হেলিকপ্টার শট মারতে চাইবেন।
এখানে ক্লিক করে দেখুন ম্যাক্সওয়েলের হেলিকপ্টার শটের ভিডিয়ো
With MS Dhoni joining the India ODI squad in Australia, enjoy @Gmaxi_32's impression of the great man!@BKTtires | #AUSvIND pic.twitter.com/IQBT81tndr
— Direct Hit (@directhitau) 8 January 2019
আপনারা এই ভিডিয়োতে পরিস্কার দেখতে পারেন যে কিভাবে অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল ভারতীয় দলের প্রাক্তণ অধিনায়ক এমএস ধোনির মত হেলিকপ্টার শট খেলছেন।
ধোনিকে সন্তোষ লাল শিখিয়েছিলেন হেলিকপ্টার শট

প্রাক্তণ ভারত অধিনায়ক ধোনিকে আপনারা না জানি কতবার মাঠে হেলিকপ্টার শট মারতে দেখে থাকবেন। কিন্তু আপনি সম্ভবত এটা জানেন না যে ধোনিকে এই শট খেলতে কে শিখিয়েছেন? বেশ কিছু মানুষ এর পেছনে শচীন তেন্ডুলকরের হাত রয়েছে বলে মনে করেন যা একদমই ভুল। ধোনিকে হেলিকপ্টার শট খেলতে শিখিয়েছেন ধোনির ঘনিষ্ঠ বন্ধু সন্তোষ লাল। সন্তোষ লাল হেলিকপ্টার শট ভীষণই ভালো খেলতেন আর তিনিই ধোনিকে এই শট খেলতে শিখিয়েছেন। এই ব্যাপারটি ধোনির বায়োপিক ‘ধোনি দ্য আনটোল্ড স্টোরি’তেও দেখানো হয়েছিল।
from bengali.sportzwiki.com http://bit.ly/2FisKB9

No comments:
Post a Comment