USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Thursday, January 17, 2019

হার্দিক পাণ্ডিয়ার বাবা হিমাংশু পাণ্ডিয়া জানিয়েছেন, সাসপেণ্ডের পর বাড়িতে কি করছেন হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া আর কেএল রাহুলকে বিসিসিআই সাসপেণ্ড করেছে। জানিয়ে দিই এই দুই খেলোয়াড় মহিলাদের নিয়ে ‘কফি উইথ করণ’ শোয়ে বেশ কিছু অভদ্র মন্তব্য করেছিলেন। মহিলাদের উপর করা অভদ্র মন্তব্যের জন্যই দুই খেলোয়াড়কে বিসিসিআই তদন্ত পূর্ণ না হওয়া পর্যন্ত সাসপেণ্ড করে দিয়েছে। দুই খেলোয়াড়ই অস্ট্রেলিয়া সিরিজে অংশগ্রহণ করতে পারছেন না। অন্যদিকে নিউজিল্যাণ্ড সফরেও দুই খেলোয়াড়ের খেলা মুশকিল মনে হচ্ছে।

বাড়ি বাইরে রাখছেন না পা

হার্দিক পাণ্ডিয়ার বাবা হিমাংশ পাণ্ডিয়া মিড ডেকে দেওয়া নিজের একটি বয়ানে বলেন,

“যখন থেকে ও অস্ট্রেলিয়া সফর থেকে ফিরেছে, ও ঘরের বাইরে পা রাখে নি। ও কারোরই ফোন তুলছে না। ও এখন বিশ্রাম করছে। কাল ওম্যাচ দেখেছে, কিন্তু এছাড়া ও কিছুই করছেনা”।

মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ায়নি

হিমাংশ পাণ্ডিয়া আগে নিজের বয়ানে বলেন,

“আমাদের গুজরাত রাজ্যে মকর সংক্রান্তির উৎসব রয়েছে। সার্বজনিক ছুটি চলছে, কিন্তু হার্দিক কোনো ঘুড়ি ওড়ায়নি। ওর ঘুড়ি ওড়ানো ভীষণই পছন্দের, কিন্তু ওর ব্যস্ত ক্রিকেট শিডিউল ওকে গত বেশ কিছু বছরে এই উৎসবের সময় বাড়িতে থাকার অনুমতি দেয়নি। এবার ও ঘুড়ি ওড়ানোর সুযোগ পেয়েছিল, কিন্তু প্রতিকূল পরিস্থিতির কারনে উৎসব পালন করার ওর কোনো মুড নেই”।

এই ব্যাপার নিয়ে হার্দিকের সঙ্গে বলছেন না কথা

হার্দিকের বাবা আগে আরো বলেন,

“ও সাসপেণ্ড নিয়ে ভীষণই নিরাশ আর টিভি শোতে ব্যক্ত করা নিজের বিচারধারায় দুঃখী। যার জন্য ও ক্ষমাও চেয়েছে। ও সেই ভুলকে দ্বিতীয়বার না করার জন্য প্রতিবদ্ধ।
আমরা এই বিষয়ে ওর সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। এমনকী ওর বড়ো ভাই ক্রুণালও ওর সঙ্গে এই ব্যাপারে কোনো আলোচনা করেনি। আমরা বিসিসিআইয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছি”।



from bengali.sportzwiki.com http://bit.ly/2TPXQDi

No comments:

Post a Comment