ভারতীয় ক্রিকেট দল এই মুহুর্তে দুর্দান্ত ছন্দে চলছে। ভারত প্রথমে অস্ট্রেলিয়াকে সহজেই মাত দিয়েছিল যারপর এখন তাদের প্রতিবেশী নিউজিল্যাণ্ডকেও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচে হারিয়ে সিরিজ জয়ের দিকে নিজের পা বাড়িয়ে দিয়েছে।
যজুবেন্দ্র চহেল আর কুলদীপের ফ্যান হলেন প্রাক্তন অধিনায়ক
ভারতীয় দলের এই দুর্দান্ত সফলতায় রিস্ট স্পিন জুটি কুলদীপ যাদব আর যজুবেন্দ্র চহেল অস্ট্রেলিয়ার পর নিউজিল্যাণ্ডের বিরুদ্ধেও দুর্দান্ত প্রদর্শন করছেন।

বিরাট কোহলি অ্যাণ্ড কোম্পানির জন্য ভারতের এই স্পিন জুটি লাগাতার নিজেদের কাজ করে চলেছেন। কুলচা নামে জনপ্রিয় হওয়া এই জুটির এখন তো ভারতের প্রাক্তণ ক্রিকেটারও ফ্যান হয়ে গিয়েছেন।
মহম্মদ আজহারউদ্দিন কুলদীপ-চহেলকে নিয়ে বললেন এই বড়ো কথা
ইন্ডিয়া টুডের সঙ্গে কথা বলতে গিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন বলেন যে, “এটা ভারতীয় দলের দ্বারা বিশেষ করে স্পিনারদের দ্বারা করা মুখ্য প্রদর্শন ছিল। কোনো সন্দেহ নেই ডগ ব্রেসওয়েল দুর্দান্ত ব্যাতিং করেছেন, যেভাবে তিনি নিজের স্বাভাবিক রূপ দেখিয়েছেন। কিন্তু টপ অর্ডারকেও নিজের স্বাভাবিক খেলা দেখানোর প্রয়োজন ছিল।

যখন আপনি কুলদীপ আর চহেলকে পড়ার ধরণ পাবেন না ততক্ষণ পর্যন্ত সফল হবেন না। ফিঙ্গার স্পিনারদের খেলা সহজ, কিন্তু রিস্ট স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করা মুশকিল”।
ভারতীয় দলের টক্করে নেই কোনো দল
আজহার ভারতীয় দলকে নিয়ে বলেন যে, “আমাদের কাছে ভীষণ ভাল দল রয়েছে আর তারা গত ৪-৫ বছর ধরে এই ধরণের দুর্দান্ত প্রদর্শন করছে। খালি ওয়ানডে নয় আমাদের কাছে সমস্ত ফর্ম্যাটে দুর্দান্ত দল রয়েছে”।

“দ্বিতীয় দলের মান আমাদের থেকে কিছু কম হয়ে গিয়েছে। কিন্তু আমরা শক্তিতে আগে এগিয়ে চলেছি। যে কেউ আমাদের সঙ্গে প্রতিযোগীতা করবে একই পরিণাম হবে”।
from bengali.sportzwiki.com http://bit.ly/2DCzloc

No comments:
Post a Comment