USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, January 7, 2019

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার সিরিজ হার হজম করতে পারছেন না ইয়ান চ্যাপেল, একে করছেন হারের জন্য দায়ী

ভারত বনাম অস্ট্রেলিয়া: অস্ট্রেলিয়ার সিরিজ হার হজম করতে পারছেন না ইয়ান চ্যাপেল, একে করছেন হারের জন্য দায়ী

ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দলের মধ্যে চলা চার ম্যাচের টেস্ট সিরিজের শুরুয়াতি তিন টেস্ট ম্যাচের পর ভারতীয় দল সিরিজে ২-১ ফলাফলে এগিয়ে রয়েছে। সিডনিতে চলতি সিরিজের চতুর্থ ম্যাচেও ভারতীয় দলের কব্জা হয়ে রয়েছে। আর ভারতের দল অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতার কাঠগোড়ায় দাঁড়িয়েছে। সিরিজে অস্ট্রেলিয়াকে হারতে দেখে অস্ট্রেলিয়ান দলের প্রাক্তণ অধিনায়ক ইয়ান চ্যাপেল যথেষ্ট দুঃখি। তিনি অস্ট্রেলিয়া দলের হারের জন্য দায়ী করছেন আইপিএল আর বিগব্যাশের মত টি-২০ লীগকে।

আইপিএল এবং বিগব্যাশ লীগ দায়ী

ইয়ান চ্যাপেল বলেন,

“অস্ট্রেলিয়া দলের বর্তমান স্থিতির জন্য বেশ কিছু ফ্যাক্টার সমানভাবে দায়ী। টেকনিক্যাল সমস্যা, একটি প্রক্রিয়ার মত কোচিংয়ের, খেলার সবচেয়ে বেশি ছোটো ফর্ম্যাট যেমন আইপিএল আর বিগব্যাশ লীগে বেশি ফোকাস করা অস্ট্রেলিয়া দলের খেলোয়াড়দের ব্যর্থতার প্রধাণ কারণ”।

আমাদের সিস্টেমও দায়ী

ইয়ান চ্যাপেল আগে নিজের বয়ানে বলেন,

“অস্ট্রেলিয়ার দলে প্রতিভার কোনো কমতি নেই। আমরা খালি নিজেদের তরুণদের আন্তর্জাতিক ক্রিকেটের অনুরূপ তৈরি করতে পারিনি। আমার দৃষ্টিতে সমস্যা এটাই যে আমাদের তরুণ প্রতিভাশালী খেলোয়াড়রা পরিপক্ক হতে পারছেনা। এর জন্য অনেকটাই সিস্টেমও দায়ী। আমি আমাদের ক্লাব ক্রিকেট আর ইন্টারস্টেট ক্রিকেটেও সমস্যা দেখেছি। ওরা খেলোয়াড়দের মধ্যে প্রতিভার বিকাশ করতে পারছেনা”।

শেফিল্ড শিল্ডের জায়গায় বিগব্যাশ লীগকে দেওয়া হচ্ছে বেশি গুরুত্ব

ইয়ান চ্যাপেল আগে নিজের বয়ানে বলেন

“আজকাল অস্ট্রেলিয়ায় ঘরোয়া টুর্নামেন্টের জায়গায় বিগব্যাশ লীগকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের কাছে এই ব্যাপারে কিছু অ্যাডভান্টেজ রয়েছে। ওদের ভারতেই টি-২০ লীগ খেলার ভালো পয়সা দেওয়া হয়, এই কারণে ওরা বিদেশী টি-২০ লীগে খেলে না আর নিজেদের টেস্ট মরশুমে টেস্ট খেলে, কিন্তু আমাদের খেলোয়াড়রা আমাদের ঘরোয়া টেস্ট মরশুমে বিদেশী টি-২০ লীগ খেলতে চলে যায়। ভারতের জনসংখ্যাও বেশি, এই কারণে ওরা ভালো প্রতিভাবান খেলোয়াড় পেয়ে যায়”।



from bengali.sportzwiki.com http://bit.ly/2VyMNAj

No comments:

Post a Comment