USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, January 12, 2019

বিসিসিআই বদলালো সিদ্ধান্ত অনিশ্চিত সময়ের জন্য সাসপেন্ড হলেন কেএল রাহুল আর হার্দিক পাণ্ডিয়া

বিসিসিআই বদলালো সিদ্ধান্ত অনিশ্চিত সময়ের জন্য সাসপেন্ড হলেন কেএল রাহুল আর হার্দিক পাণ্ডিয়া

ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া আর ওপেনিং ব্যাটসম্যান কেএল রাহুলের কফি উইথ করণে যাওয়া ভারি পড়ল। এই দুই ক্রিকেটার ওই রিয়েলিটি শোয়ে মহিলাদের ব্যাপারে বেশ কিছু আপত্তিজনক মন্তব্য করেছিলেন। যারপর তীব্র বিতর্ক তৈরি হয়। প্রথমে দুই খেলোয়াড়ের উপর দুই ম্যাচের ব্যান লাগানোর কথা বলা হচ্ছিল।

দুই খেলোয়াড় হলেন সাসপেন্ড

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দুই খেলোয়াড়কে সাসপেন্ড করে দিয়েছে। এখন দুজনের উপর তদন্ত করা হবে। ফলে এই দুই খেলোয়াড় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হতে চলা ওয়ানডে সিরিজের জন্য দলের অংশ হতে পারবেন না। সিওএর সদস্য বিনোদ রাই পিটিআইকে জানিয়েছেন যে পাণ্ডিয়া আর রাহুলকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে। এর মানে এই যে তদন্ত না হওয়া পর্যন্ত এই দুজন ভারতীয় দলের হয়ে খেলতে পারবেন না।

আবারো জারি করা হবে সো কজ নোটিশ

এই বিতর্ক শুরু হওয়ার পর দুই খেলোয়াড়কে শোকজ করা হয়েছিল। এখন নতুনভাবে দুজনকেই নোটিশ পাঠানো হবে আবারো। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে,

“ দুজনকে উপচারিক তদন্ত শুরু হওয়ার আগে নতুনভাবে শোকজ নোটিশ জারি করা হবে। যিনি তদন্ত করবেন তিনি বিসিসিআইয়ের অন্তরিম সমিতিতে থাকবেন বা তদর্থ লোকপাল এর সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই সিদ্ধান্ত নেবে যে তারা এই দুজনকে দলে রাখতে চাইবেন বা তাদের দেশে পাঠাতে চান”।

পাণ্ডিয়া চেয়েছিলেন ক্ষমা

বিতর্ক বাড়ার পর হার্দিক পাণ্ডিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন। তিনি সিওএর কাছে নিজের জবাবও পেশ করেছিলেন কিন্তু সিওএ তাতে সন্তুষ্ট হয়নি। এখন দুই খেলোয়াড়ের উপর তদন্ত বসানো হয়েছে। তদন্তে যাই সামনে আসবে তারপর দুজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। তদন্ত হওয়া পর্যন্ত এই দুই খেলোয়াড় দলের বাইরে থাকবে আর ভারত ফিরবেন কি না তা নিয়ে দল সিদ্ধান্ত নেবে।



from bengali.sportzwiki.com http://bit.ly/2sn6i1a

No comments:

Post a Comment