USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, January 9, 2019

ছবি: কেএল রাহুল শেয়ার করলেন অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর ভারতীয় দলের নাইট পার্টির ছবি

ছবি: কেএল রাহুল শেয়ার করলেন অস্ট্রেলিয়ায় সিরিজ জয়ের পর ভারতীয় দলের নাইট পার্টির ছবি

ভারতীয় দল আর অস্ট্রেলিয়ার দলের মধ্যে খেলা হওয়া চার ম্যাচের টেস্ট সিরিজ ভারতীয় দল নিজেদের দুর্দান্ত প্রদর্শনের কারণে ২-১ ব্যবধানে জিতে নিয়েছে। ভারতীয় দল নিজেদের এই দুর্দান্ত জয়ের পর জমিয়ে পার্টি করেছে আর তার একটি ছবি ভারতীয় দলের তারকা খেলোয়াড় কেএল রাহুল নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে পোষ্টও করেছেন।

বিরাট রাহিল, হার্দিক আর ময়ঙ্কের সঙ্গে পালন করলেন জয়ের পার্টি

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি জয়ের পর রাতে নিজেদের পছন্দের তিন খেলোয়াড় কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া আর ময়ঙ্ক আগরওয়ালের সঙ্গে জয়ের খুশি পালন করেছেন। বিরাটের একটি ছবি এই তিন খেলোয়াড়ের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছেয়ে রয়েছে। এই ছবিকে কেএল রাহুল নিজের আধিকারিক টুইটার অ্যাকাউন্টে পোষ্টও করেছেন। অন্যদিকে বাকি খেলোয়াড়রাও রাতের পার্টির জমিয়ে মজা নিয়েছেন। সেই পার্টিতে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন।

এখানে দেখে নিন কেএল রাহুলের দ্বারা পোষ্ট করা পার্টির ছবি

সিরিজ জিতে গড়ছে ইতিহাস

ভারতীয় দল নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে। এর আগে কোনো ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি। বিরাট কোহলি নিজের অধিনায়কত্বে দেশের বাইরে চতুর্থ টেস্ট সিরিজ জিতেছে। তিনি সৌরভ গাঙ্গুলীকে ছুঁয়ে ফেলেছেন। গাঙ্গুলীও দেশের বাইরে ভারতের হয়ে নিজের অধিনায়কত্বে চারটি টেস্ট সিরিজ জিতেছিল। বিরাট কোহলির অধিনায়কত্বে ভারতীয় দল টেস্ট ক্রিকেটে এক নম্বর দলও হয়েছে।



from bengali.sportzwiki.com http://bit.ly/2TxGFpW

No comments:

Post a Comment