USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, January 4, 2019

ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম দিনের খেলা শেষ, পুজারার সেঞ্চুরির পর ব্যাকফুটে অস্ট্রেলিয়া

ভারত বনাম অস্ট্রেলিয়া: প্রথম দিনের খেলা শেষ, পুজারার সেঞ্চুরির পর ব্যাকফুটে অস্ট্রেলিয়া

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে শেষ টেস্ট ম্যাচের প্রথম দিনের খেলা শেষ হয়ে গিয়েছে। এই টেস্টের প্রথম দিন ভারতের তারকা টেস্ট ব্যাটসম্যান চেতেশ্বর পুজারার নামে ছিল। পুজারা এই সিরিজে নিজের তৃতীয় সেঞ্চুরি আর মোট ১৮তম সেঞ্চুরি করেছেন। অন্যদিকে রোহিত শর্মার জায়গায় দলে আসা কেএল রাহুল আরো একবার নিরাশ করেন আর ৯ রান করে আউট হন।

ভারতীয় দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়

ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। গত ম্যাচে নিজের ডেবিউকরা ময়ঙ্ক আগরওয়াল আরো একবার দুর্দান্ত ইনিংস খেলেন। তিনি ৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ময়ঙ্ক আগরওয়াল নাথান লিয়ঁর প্রথম দুই বলেই ছক্কা মারেন, কিন্তু তা সত্ত্বেও তিনি আরো একটা ছক্কা মারার চেষ্টা করেন আর স্ট্রাককে নিজের ক্যাচ দিয়ে বসে। তিনি আরো একবার নিজের প্রথম সেঞ্চুরি হাতছাড়া করেন।

বিরাট কোহলিও খেলতে পারেন নি বড়ো ইনিংস কিন্তু এই বিশ্বরেকর্ড করেন নিজের নামে

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে নিজের কামাল দেখাতে পারেন নি। তিনি ২৩ রান করে জোস হ্যাজেলউডের শিকার হয়ে যান। সেই সঙ্গে বিরাট কোহলি এক নতুন রেকর্ডও নিজের নামে গড়ে ফেলেন। তিনি নিজের আন্তর্জাতিক ক্রিকেটে (টেস্ট, ওয়ানডে আর টি-২০) সবচেয়ে দ্রুত ১৯০০০ রান পূর্ণ করার কৃতিত্ব গড়ে ফেলেন।
বিরাট মাত্র ৩৯৯ ইনিংসে ১৯০০০ রান পূর্ণ করেন। বিরাটের আউট হওয়ার পর ব্যাটিং করতে আসা অজিঙ্ক রাহানেও কোনো বিশেষ কামাল করতে পারেন নি আর স্টার্কের ভয়ঙ্কর বাউন্সারের শিকার হয়ে যান। তিনি ১৮ রানের ইনিংস খেলেন।

হনুমা বিহারী আর পুজারা ক্রিজে উপস্থিত

দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত ভারতীয় দল ৪ উইকেট হারিয়ে ৩০৩ রান করে ফেলেছে। চেতেশ্বর পুজারা ১৩০ রান করে খেলছে আর তাকে সঙ্গ দিচ্ছেন হনুমা বিহারী। বিহারী ৫৮ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি উইকেট হেজেলউড পান। তিনি ২টি উইকেট নিয়েছে। অন্যদিকে লিয়ঁ আর স্ট্রাক একটি করে উইকেট পান।



from bengali.sportzwiki.com http://bit.ly/2VpJqvo

No comments:

Post a Comment