USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, January 2, 2019

ভারত বনাম অস্ট্রেলিয়া: তৃতীয় টেস্ট চলাকালীন ফিল্ডিং করার সময় বিরাট কোহলি ছোট্ট সমর্থককে দিলেন বহুমূল্য উপহার

ভারত বনাম অস্ট্রেলিয়া: তৃতীয় টেস্ট চলাকালীন ফিল্ডিং করার সময় বিরাট কোহলি ছোট্ট সমর্থককে দিলেন বহুমূল্য উপহার

ভারত আর অস্ট্রেলিয়া মধ্যে মেলবোর্নে খেলা হওয়া তৃতীয় টেস্ট ম্যাচ ভারতীয় দল ১৩৭ রানে জিতে নিয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এই ম্যাচে দুর্দান্ত ৮২ রানের হাফ সেঞ্চুরি সকলের মন তো জয় করে নিয়েইছেন, কিন্তু তিনি এই টেস্টে ম্যাচ চলাকালীন এমন কিছু করেছেন যে যার ফলে এই তারকার সম্মান লোকেদের চোখে আরো বেশি বেড়ে গিয়েছে।

ছোট্ট সমর্থককে বিরাট করে দিলেন নিজের প্যাড গিফট

আপনাদের জানিয়ে দিই যে মেলবোর্ন টেস্ট ম্যাচ চলাকালীন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের প্যাড তার এক ছোট্ট প্রশংসককে গিফট করে দিয়েছেন। সেই সঙ্গে তিনি নিজের এই প্রশংসককে নিজের অটোগ্রাফও দিয়েছেন। ভারতীয় অধিনায়কের কাছ থেকে প্যাড গিফট পেয়ে এই সমর্থককে যথেষ্ট খুশিও দেখিয়েছে।

এখানে দেখে নিন ছবি

মেলবোর্নে সমর্থকরা বাড়িয়েছে ভারতীয় দলের উৎসাহ

মেলবোর্নের মাঠে সমর্থকরা ভারতীয় দলের যথেষ্ট উৎসাহ বাড়িয়েছে। যথেষ্ট বেশি সংখ্যায় ভারতীয় সমর্থকরা মেলবোর্নের মাঠে এসেছিলেন। সমর্থকদের ভালোবাসা আর সাপোর্টের কারনেই ভারতীয় দল অস্ট্রেলিয়াকে ১৩৭ রানের বিশাল ব্যবধানে হারাতে সক্ষম হয়েছে। এই ম্যাচে টস ভারতীয় দল জেতে আর প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় দল নিজেদের প্রথম ইনিংস ৭ উইকেটে ৪৪৩ রানে সমাপ্তি ঘোষণা করে।

অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৫১ রানইকরতে পারে। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংস ৮উইকেট হারিয়ে ১০৬ রান করে সমাপ্তি ঘোষণা করে আর অস্ট্রেলিয়ার সামনে ৩৯৯ রানের বিশাল লক্ষ্য রাখে। অস্ট্রেলিয়া দল এই লক্ষ্যের জবাবে মাত্র ২৬১ রানই করতে পারে। আর ভারতীয় দল এই ম্যাচে ১৩৭ রানের ব্যবধানে জিতে যায়।



from bengali.sportzwiki.com http://bit.ly/2Rrz5zU

No comments:

Post a Comment