USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, January 22, 2019

বিরাট কোহলি আর শাস্ত্রী নিজেদের এই পছন্দের খেলোয়াড়কে লাগাতার ফ্লপ হওয়া সত্ত্বেও দিচ্ছেন সুযোগ

বিরাট কোহলি আর শাস্ত্রী নিজেদের এই পছন্দের খেলোয়াড়কে লাগাতার ফ্লপ হওয়া সত্ত্বেও দিচ্ছেন সুযোগ

ভারতীয় দল আর অস্ট্রেলিয়া দলের মধ্যে সম্প্রতিই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলা হয়েছিল। এই তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে ভারতীয় দল ২-১ ফলাফলে জিতে নিয়েছিল। এই সিরিজে ভারতীয় দলের তারকা ওপেনার শিখর ধবন সম্পূর্ণরূপে ফ্লপ প্রমানিত হয়েছিলেন। শিখর ধবনের ওয়ানডে ক্রিকেটে ভীষণই খারাপ ফর্ম চলছে।

গত ৯টি ওয়ানডেতে ধবন করতে পারেন নি হাফসেঞ্চুরি

ভারতীয় দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবন গত ৯টি ইনিংসে একটিও হাফসেঞ্চুরি করতে পারেন নি। তিনি এশিয়া কাপের ফাইনাল ম্যাচেও দ্রুত আউট হয়ে গিয়েছিলেন। অন্যদিকে এরপর ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজেও তিনি সম্পূর্ণভাবে ফ্লপ প্রমানিত হয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিনি দারুণভাবে ফ্লপ প্রমানিত হয়েছিলেন। শিখর ধবন গত ৯টি ওয়ানডে ইনিংসে ২৩, ৩২, ০, ৬, ৩৮, ৩৫, ২৯, ৪, ১৫, রানের ইনিংসই খেলতে পেরেছেন।

কোহলি-শাস্ত্রী ফ্লপ হওয়া সত্ত্বেও ধবনকে দিচ্ছেন সুযোগ

আপনাদের জানিয়ে দিই যে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি আর কোচ রবি শাস্ত্রী ফ্লপ হওয়ার সত্ত্বেও শিখর ধবনকে লাগাতার সুযোগ দিচ্ছেন। শিখর ধবন ভারতকে ভালো শুরুয়াত দেওয়াতে লাগাতার ব্যর্থ প্রমানিত হচ্ছেন, কিন্তু তা সত্ত্বেও অধিনায়ক বিরাট কোহলি আর কোচ রবি শাস্ত্রীর ভরসা শিখর ধবনের উপর রয়েছে।

এমনটা থেকেছে শিখর ধবনের এখনো পর্যন্ত ক্রিকেট কেরিয়ার

ভারতীয় দলের তারকা ওপেনিং ব্যাটসম্যান শিখর ধবন ভারতীয় দলের হয়ে এখনো পর্যন্ত ৩৪টি টেস্ট ম্যাচ, ১১৮টি ওয়ানডে ম্যাচ আর ৪৬টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন।
৩৪টি ম্যাচে শিখর ধবন ৪০.৬১ গড়ে ২৩১৫ রান করেছেন, অন্যদিকে তিনি ১১৮টি ওয়ানডে ম্যাচে ৪৪.৯৫ গড়ে ৪৯৯০ রান করেছেন। ৪৬টি টি-২০ ম্যাচে তিনি ২৯.৩৩গড়ে ১২৩২ রান করেছেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2RFBQhP

No comments:

Post a Comment