সময় যখন খারাপ যায়, তখন নিজের মানুষরাও দুরে সরে যায়। করণ জোহরের লিয়ালিটি শোতে এসে কিছু উতঘত কথা বলে, নিজের বিপদ বাড়িয়েছেন ভারতীয় টীমের দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুল।হার্দিকের বিতর্কিত কথাবার্তায় আলোড়িত সারা দেশ। ভারতীয় টীম থেকে তদের অনিদিষ্ট কালের জন্য নির্বাসিত করেছে বোর্ড। ভারতীয় টীমের ক্যাপ্টেন বিরাট কোহলিও অসন্তুষ্ট হয়েছেন। ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না।শেষে হার্দিকের বাবাকেও এগিয়ে আসতে হলো, সমালোচনার হাত থেকে ছেলেকে বাঁচানোর জন্য। এমন অবস্থায় ফের আগুনে ঘি ঢাললেন বলিউডের হটেস্ট অভিনেত্রী উর্বশী রাউতেলা।

করণের এই শোতে হার্দিককে করণ জিজ্ঞাসা করেছিলেন, কাকে তিনি বিয়ে করবেন,কার সঙ্গে ডেটিং করবেন এবং কাকে তিনি খুন করতে চান ? এই সব প্রশ্নের উত্তরে হার্দিক বলেন, তিনি উর্বশী রাউতেলাকে খুন করতে চান, এষা গুপ্তর সঙ্গে ডেটিং এবং প্রিন্তি চোপরাকে বিয়ে করতে ইচ্ছুক।

এক সংবাদ সুত্রে পাওয়া খবর থেকে জানা যাচ্ছে যে, হার্দিকের এই কমেন্টের জন্য বেজায় ক্রুদ্ধ হয়েছেন উর্বশী। অভিনেত্রী তাঁর ঘনিষ্ঠ লোকজনদের কাছে বিস্ময়ও প্রকাশ করেছেন। হার্দিকের বিষয়ে উর্বশী জানায়, “ওর (হার্দিক) সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্বের থেকেও কিছু বেশি।” দুজনকে একসঙ্গে প্রায়ই পার্টি এবং নৈশপার্টিতে দেখা যেত এক সময়ে। কিন্তু এমন কি হয়েছে তাদের মধ্যে, যে যার জন্য হার্দিক তাঁর ঘনিষ্ঠ বন্ধু উর্বশীকে খুন করতে চেয়েছেন।
from bengali.sportzwiki.com http://bit.ly/2Ma3jCq

No comments:
Post a Comment