USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, January 2, 2019

ভারত বনাম অস্ট্রেলিয়া: সিডনি টেস্টেরজন্য ১৩ সদস্যের দল ঘোষণার পর এই ১১জন খেলোয়াড়ের সঙ্গে মাঠে নামতে পারেন বিরাট কোহলি

অস্ট্রেলিয়ায় ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচ বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে খেলা হবে। ৩ জানুয়ারি থেকে শুরু হতে চলা এই টেস্ট ম্যাচের জন্য বুধবার ভারতীয় দল নিজেদের ১৩ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।

শেষ টেস্টে এই ১১ জনের সঙ্গে ভারতীয় দল নামতে পারে মাঠে

ভারতীয় দল সিডনি ক্রিকেট গ্রাউন্ডে চতুর্থ আর শেষ টেস্ট ম্যাচের আগে সিরিজে ২-১ ফলাফলে লীড নিয়ে পুরো আত্মবিশ্বাসে ভরপুর রয়েছে। কিন্তু এর মধ্যে তাদের প্লেয়িং ইলেভেন নিয়ে বেশ মাথাব্যাথা করতে হতে পারে।

সিডনির পিচ দেখে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নিজেদের প্লেয়িং ইলেভেনে বেশ কিছু পরিবর্তন করতে হতে পারে। যে ১৩ নামের ঘোষণা হয়েছে তাদের মধ্যে এই ১১ জনকে প্লেয়িং ইলেভেনে জায়গা দেওয়া হতে পারে।

বিরাট কোহলি (অধিনায়ক)

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এই টেস্ট সিরিজে এখনো পর্যন্ত দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন। বিরাট কোহলির ব্যাট থেকে তিন টেস্ট ম্যাচে বেরোনো রান দেখে চতুর্থ টেস্টেও তার উপর আশা আরো বেড়ে গিয়েছে।

ময়ঙ্ক আগরওয়াল

মেলবোর্নে খেলা হওয়া তৃতীয় টেস্টে তরুণ ব্যাটসম্যান ময়ঙ্ক আগরওয়াল ডেবিউ করার সুযোগ পান। ময়ঙ্ক দুর্দান্ত ব্যাট করে চতুর্থ টেস্টের জন্য নিজের জায়গা সুনিশ্চিত করে ফেলেছেন।

হনুমা বিহারী

ভারতীয় দলের তরুণ ক্রিকেটার হনুমা বিহারীও নিজের প্রদর্শনে ঠিকঠাক কাজ করেছেন। হনুমাকে তৃতীয় টেস্টে ওপেনিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে তিনি টিকে থাকার ক্ষমতা দেখিয়েছিলেন।

কেএল রাহুল

ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শর্মা বাবা হওয়ার কারণে চতুর্থ টেস্টে দলের সঙ্গে থাকবেন না। ফলে এই ম্যাচে আরো একবার কে এল রাহুলকে সুযোগ দেওয়া হতে পারে। সম্ভবত এটাই কেএল রাহুলের শেষ সুযোগ হতে চলেছে।

চেতেশ্বর পুজারা

ভারতীয় দলের হয়ে এই অস্ট্রেলিয়া সফরে যদি কোনো ব্যাটসম্যান সবচেয়ে বেশি প্রভাবিত করেন তিনি হলেন চেতেশ্বর পুজারা। যিনি এই সিরিজে এখনো পর্যন্ত দুটি সেঞ্চুরি করেছেন।

অজিঙ্ক রাহানে

ভারতীয় দলের সহঅধিনায়ক অজিঙ্ক রাহানেও এই সিরিজে বেশ কিছু ভালো ইনিংস খেলেছেন। যদিও রাহানে কোনো সেঞ্চুরি করতে পারেন নি কিন্তু ভালো প্রদর্শন করেছেন।

ঋষভ পন্থ

ভারতীয় দলের তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ এই টেস্টে সিরিজে এখনো পর্যন্ত উইকেটের পেছনে দুর্দান্ত কাজ করেছেন সেই সঙ্গে ব্যাটিংয়েও উপযোগী যোগদান রেখেছেন।

রবীন্দ্র জাদেজা

ভারতীয় দলের স্পিন বোলার আর অশ্বিনের চোটের পর শামিল করা রবীন্দ্র জাদেজা এই টেস্টে ভীষণই ভালো প্রদর্শন করেছেন। জাদেজা স্পিন বোলিংয়ে যথেষ্ট প্রভাব ফেলেছেন।

উমেশ যাদব

ভারতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ জোরে বোলার ইশান্ত শর্মাকে সিডনি টেস্টের জন্য ১৩ সদস্যের দলে জায়গা দেওয়া হয়নি। এই অবস্থায় এই ম্যাচে উমেশ যাদবকে আরো একটি সুযোগ দেওয়া হতে পারে।

কুলদীপ যাদব

ভারতীয় দল সিরিজ জয়ের মুখে দাঁড়িয়ে রয়েছে। সিডনি টেস্ট ম্যাচের পিচ দেখে এখানে টিম ম্যানেজমেন্ট দুই স্পিনারের সঙ্গে মাঠে নামতে পারে। যেখানে অশ্বিনের অনুপস্থিতিতে কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া হতে পারে।

জসপ্রীত বুমরাহ

এই সফরে ভারতীয় দলে বোলারদের মধ্যে জোরে বোলার জসপ্রীত বুমরাহ সবচেয়ে দুর্দান্ত বল করেছেন। বুমরাহ নিজের বোলিংয়ে ক্যাঙ্গারু ব্যাটসম্যানদের ঘাম ছুটিয়ে দিয়েছেন।



from bengali.sportzwiki.com http://bit.ly/2Rn3boj

No comments:

Post a Comment