ভারতীয় দলের তারকা ওপেনার ব্যাটসম্যান কেএল রাহুল নিজের বেস্ট ফ্রেণ্ড হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে করণ জোহরের শো ‘কফি উইদ করণ’ এ উপস্থিত হয়েছিলেন। এই শো চলাকালীন কেএল রাহুল আর হার্দিক পাণ্ডিয়া শোয়ের অ্যাঙ্কার করণ জোহরের সঙ্গে মিলে জমিয়ে মজা করেছেন। দুজনকে করণ জোহর র্যা পিড ফায়ার রাউন্ডে কিছু মজাদার প্রশ্ন করেন, যার মধ্যে একটি প্রশ্ন ছিল যে আপনি বিরাট কোহলি আর শচীন তেন্ডুলকরের মদ্যে কাকে ভালো ব্যাটসম্যান মনে করেন?
হার্দিক-রাহুল দুজনেই নিয়েছেন বিরাটের নাম

দুজনেই এই প্রশ্নের জবাবে বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির নাম নেন। এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেএল রাহুল বলেন, ‘আমি বিরাট কোহলি বলব’।
অন্যদিকে ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া এই প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, “স্রেফ বিরাট’।
এমন ছিল শচীনের ক্রিকেট পরিসংখ্যান

আপনাদের জানিয়ে দিই যে শচীন তেন্ডুলকরের ক্রিকেট কেরিয়ার ছিল দুর্দান্ত। তাকে ক্রিকেটের ভগবান বলা হয়। শচীন তেন্ডুলকর ভারতীয় দলের হয়ে যেখানে ২০০টি টেস্ট ম্যাচে ৫৩.৭৯ এর দুর্দান্ত গড়ে ১৫৯২১ রান করেছেন, সেখানে শচীন তেন্ডুলকর ৪৬৩ ওয়ানডে ম্যাচে ৪৪.৮৩র গড়ে এবং ৮৬.২৪ স্ট্রাইকরেটে ১৮৪২৬ রান করেছেন। শচীন টেস্টে ৫১টি এবং ওয়ানডেতে ৪৯টি সেঞ্চুরি করেছেন।
এমন হল বিরাটের ক্রিকেট পরিসংখ্যান

বিরাট কোহলি ভারতের হয়ে ৭৭টি টেস্ট ম্যাচ, ২১৬টি ওয়ানডে ম্যাচ আর ৬৫টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। কোহলি ৭৭টি টেস্ট ম্যাচে ৫৩.৭৬ এর দুর্দান্ত গড়ে ৬৬১৩ রান করেছেন। সেই সঙ্গে তিনি ২১৬টি ওয়ানডে ম্যাচে ৫৯.৮৪ গড়ে ১০২৩২ রান করেছেন। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটেও যথেষ্ট সফল থেকেছেন। তিনি ৬৫টি টি-২০ ম্যাচে ৪৯.২৫ গড়ে ৪৯৪৮ রান করেছেন। এই ম্যাচে তার স্ট্রাইকরেট ১৩০.৭৬ এর থেকেছে। বিরাট কোহলি ওয়ানডে তে ৩৮টি এবং টেস্টে ২৫টি সেঞ্চুরি করে ফেলেছেন।
from bengali.sportzwiki.com http://bit.ly/2sd37t5

No comments:
Post a Comment