USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, February 19, 2019

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে এই ভারতীয় পেলেন টি-২০ দলের অধিনায়কত্ব

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরু হওয়ার ঠিক আগে এই ভারতীয় পেলেন টি-২০ দলের অধিনায়কত্ব

আগামি ২৪ ফেব্রুয়ারি থেকে ভারত ঘরের মাঠে শুরু হতে চলা সীমিত ওভারের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে। তার আগে ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড়ো টি-২০ টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফির শুরুয়াত আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে। ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য একের পর এক সমস্ত দল ঘোষণা হচ্ছে, এর মধেই সোমবার এই টুর্নামেন্টের জন্য হায়দ্রাবাদের দল ঘোষণা হয়ে গিয়েছে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য আম্বাতি রায়ডুকে করা হল হায়দ্রাবাদের অধিনায়ক

হায়দ্রাবাদ ক্রিকেট দল সোমবার ১৫ সদস্যের দল নির্বাচন করেছে যেখানে ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান আম্বাতি রায়ডুকে অধিনায়ক নির্বাচিত করা হয়েছে।

এই টি-২০ টুর্নামেন্টে হায়দ্রাবাদ দলকে গ্রুপ ই-তে রাখা হয়েছে। এই গ্রুপে ত্রিপুরা, পন্ডিচেরী, মহারাষ্ট্র, বরোদা, সেনা, উত্তরপ্রদেশ আর উত্তরাখন্ডের দল শামিল রয়েছে। হায়দ্রাবাদের দলকে গ্রুপে সবচেয়ে মজবুত দেখাচ্ছে।

আম্বাতি রায়ডু ওয়ানডে সিরিজের জন্য দলে যোগ দেওয়ার আগে দেবেন হায়দ্রাবাদের নেতৃত্ব

আম্বাতি রায়ডু এই মুহূর্তে ভারতীয় ওয়ানডে দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। আম্বাতি রায়ডু ২১ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত খেলা হতে চলা সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অধিনায়কত্ব করবেন। কিন্তু তিনি হায়দ্রাবাদের হয়ে সব ম্যাচ খেলতে পারবেন না।

আম্বাতি রায়ডু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা দুটি ম্যাচের টি-২০ সিরিজে দলে নেই কিন্তু এর পর তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি ওয়ানডে ম্যাচের সিরিজে দলের অংশ এই অবস্থায় তিনি ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। ফলে রায়ডু লীগ চরণের ৭টি ম্যাচের মধ্যে ৬টি ম্যাচ খেলবেন।

হায়দ্রাবাদের দলের রায়ডুর কাছ থেকে ভালো প্রদর্শনের আশা

হায়দ্রাবাদের হয়ে এই ঘরোয়া মরশুমে রঞ্জি ট্রফির সঙ্গে বিজয় হাজারে ট্রফিতেও প্রদর্শন এমন কিছু ভালো ছিলনা। এই অবস্থায় তারা আম্বাতি রায়ডুর মত তারকা খেলোয়াড়ের নেতৃত্বে ভালো প্রদর্শন করার প্রচেষ্টা করবে।

এই রকম হল হায়দ্রাবাদের দল

আম্বাতি রায়ডু(অধিনায়ক), হিমাচয় আগরওয়াল, তন্ময় আগরওয়াল, আশিষ রেড্ডি, আকাশ ভাণ্ডারি, মেহেদি হাসান, চামা ভি মিলিন্দ, মহম্মদ সিরাজ, তেলুকুপল্লী রবি তেজা, পি অক্ষত রেড্ডি, রোহিত রায়ডু, পলাকোডেতি সাইরাম, বওয়াঙ্কা সন্দীপ, কোল্লা সুমথ (উইকেটকিপার), জমালপুর মল্লিকার্জুন



from bengali.sportzwiki.com http://bit.ly/2NelhUW

No comments:

Post a Comment