USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Tuesday, February 26, 2019

ভারতীয় মহিলা টীমে কিছু নতুন চেহারা ! স্মৃতি মান্ধানা করবেন অধিনায়কত্ব !

ভারতীয় মহিলা টি-টোয়েন্টি টিমের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিনটি টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করবেন তিনি। গোড়ালিতে চোট লাগার কারনে এই সিরিজ খেলছেন না হরমনপ্রীত কাউর। তাঁর জায়গাতেই অধিনায়ক করা হয়েছে স্মৃতিকে।

গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রান করে ভারতকে জেতানোর বড় ভূমিকা পালন করেন স্মৃতি। ২২ বছর বয়সী স্মৃতি মান্ধানা এই প্রথমবার জাতীয় টীমের অধিনায়ক হলেন। দেশের হয়ে ১০৬ টি ম্যাচ খেলেছেন। তার মধ্যে ৫৫ টি টি-২০ ফরমেট। ঘরোয়া ক্রিকেটে এর আগে মহারাষ্ট্র ও পশ্চিমাঞ্চলকে নেতৃত্ব দিয়েছেন মান্ধানা।

অন্যদিকে টি-টোয়েন্টি টিমে ফিরে এসেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান বেদা কৃষ্ণমূর্তি। মানসী জোশির বদলে টিমে এসেছেন বাঁহাতি পেসা কোমল জানজাদ। সেইসঙ্গে প্রিয়া পুনিয়া ও হেমলতা ও বাদ পড়েছেন। তাঁদের বদলে টিমে এসেছেন হার্লিন দেওল ও ভারতী ফুলমালি।গুয়াহাটিতে তিন ম্যাচের সিরিজ খেলবেন ভারতীয় মহিলা ক্রিকেট টীম। প্রথম ম্যাচটি ৪ই মার্চ অনুষ্ঠিত হবে। অন্যদিকে দ্বিতীয় এবং তৃতীয় টি -২০ খেলাটি ৭ই এবং ৯ই মার্চ অনুষ্ঠিত হবে।

একনজরে  দেখে নিন  ভারতীয় মহিলা ক্রিকেট টীম : 

 

স্মৃতি মান্ধানা (ক্যাপ্টেন ), মিতালি রাজ ,জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, তানিয়া ভাটিয়া(উইকেট কিপার), ভারতী ফুলমালি, অনুজা প্যাটিল , শিখা পান্ডে , কোমল জানজাদ , অরুন্ধতী রেড্ডি , পুনম যাদব , একতা বিস্ট , রাধা যাদব, বেদা কৃষ্ণমূর্তি এবং হার্লীন দেওল।



from bengali.sportzwiki.com https://ift.tt/2VjMFDF

No comments:

Post a Comment