গৌতম গম্ভীর, নামটার সঙ্গে জড়িয়ে আছে কতই না দেশাত্মবোধক কাজ। যা সংখ্যায় গণনা করে শেষ করা যাবে না। আপনি স্বাধীনতা দিবস বলুন আর রাখি বন্ধনই বলুন। সব কিছুতেই তাঁর নাম আগে আসবে। তিনি ক্রিকেটার হিসাবে মানুষের মনে না থাকলেও, একজন ভালো মানুষ হিসেবে সবসময় সবার অন্তরে বিরাজ করেন।

গত কয়েকদিন আগে তিনি ক্রিকেট জগত থেকে একজন ক্রিকেটার হিসেবে নিজের নাম কাটিয়েছেন। তার পরেই সোশাল মিডিয়ায় নেমে আসে তাঁকে বিদায় সম্বর্ধনার ঢোল।
আজ আবারও তিনি বড় মনের পরিচয় দিলেন। দেশের প্রাক্তন আর্মি, যার আজকাল সময় কাটে রাস্তায় ভিক্ষা করে। কিন্তু এই বিষয়টিকে কেউ গুরুত্ব দেননি। ঘটনাচক্রে এই ঘটনা নজরে আসে গৌতম গম্ভীরের কাছে। তারপরেই দেশের প্রতিরক্ষামন্ত্রকের কাছে ব্যক্তিগতভাবে আর্জি জানান সেই প্রাক্তন সেনার জন্য, যাতে তাঁর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় ভারত সরকার।

জানা গিয়েছে, ওই প্রাক্তন সেনা জওয়ানের নাম পীতাম্বরম। তিনি কনটপ্লেস চত্বরে হাতে একটি প্লেকার্ড নিয়ে ভিক্ষা করছিলেন বেশ কিছুদিন ধরে। সেই কার্ডে লেখা আছে, “এক্স সার্ভিস ম্যান। ১৯৬৫ ও ১৯৭১ ভারত-পাকিস্তান যুদ্ধে অংশ নিয়েছিলাম। সম্প্রতি একটি দুর্ঘটনায় পড়ি। আর্থিকভাবে চিকিৎসায় অক্ষম। আপনাদের সাহায্য চাই।”
Thanks @adgpi for explaining in detail how they have taken care of Mr Peethabaran. From his hip replacement surgery to a monthly grant from Rajya Sainik Board, they have assisted him like their own. Grateful. Thanks @DefenceMinIndia @SpokespersonMoD pic.twitter.com/SVG8w1FMjM
— Gautam Gambhir (@GautamGambhir) February 2, 2019
এই ঘটনা গম্ভীরের চোখে পড়তেই, তিনি টুইট করে সরকারের নজরে আনার চেষ্টা করেছেন। গম্ভীরের টুইটের পরে তড়িঘড়ি জবাবও দিয়েছে প্রতিরক্ষা দফতরের মুখপত্র। জানানো হয়েছে, এমন ঘটনা নজরে আনার জন্য ধন্যবাদ। খুব দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে। গত সপ্তাহেই পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন জোড়া বিশ্বকাপজয়ী ভারতীয় টীমের সদস্য। তারপরেই তাঁর এমন মানবিক কীর্তি। সকলকে মুগ্ধ করেছে।

পরবর্তী সময়ে আবারও একটি টুইট করতে দেখা গেছে গম্ভীরকে। যেখানে তিনি জানিয়েছেন যে, প্রাক্তন ওই সেনাকর্মীর সাহায্যে জন্য ইতিমধ্যেই সরকারি স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে। এত দ্রুত পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন গম্ভীর ।
from bengali.sportzwiki.com http://bit.ly/2RxJyWB

No comments:
Post a Comment