USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, February 23, 2019

ব্রেকিং নিউজ: এ বছর হবে না আইপিএলের উদ্বোধনি অনুষ্ঠান, উদ্বোধনের টাকা নিয়ে এই সিদ্ধান্ত নিল সিওএ

ব্রেকিং নিউজ: এ বছর হবে না আইপিএলের উদ্বোধনি অনুষ্ঠান, উদ্বোধনের টাকা নিয়ে এই সিদ্ধান্ত নিল সিওএ

ভারতের বহুপ্রতিক্ষীত টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এ বছররের সংস্করণের এ বছরের উদ্বোধন বন্ধ থাকবে। শুক্রবার সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) এই সিদ্ধান্ত নেয় যে এই উদ্বোধনী অনুষ্ঠানের জন্য অ্যালোকেট করা অর্থ পুলওয়ামা জঙ্গি হামলায় শহিদ সিআরপিএফ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এই পয়সাবহুল জমকালো টি-২০ লীগের উদ্বোধনী অনুষ্ঠানে আলো আর গ্ল্যামারের মিশ্রণে ভীষণই জাঁকজমকভাবে হয় এবং বলিউড তারকা এই অনুষ্ঠানে পারফর্ম করেন। যদিও এবার শহিদ হওয়া সিআরপিএফ জওয়ানদের সম্মানার্থে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামি ২৩ মার্চ থেকে শুরু হতে চলা এই লীগের দ্বাদশ সংস্করণের উদ্বোধন অনুষ্ঠান বন্ধ করে তার অর্থ তুলে দেওয়া হয়ে তাদের পরিবারের হাতে।

এ প্রসঙ্গে সিওএর চেয়ারম্যান বিনোদ রাই জানিয়েছেন, “আমরা এবারের আইপিএলে কোনো ইনগ্যুরাল অনুষ্ঠান রাখছি না এবং এই অনুষ্ঠানের জন্য বরাদ্দ অর্থ শহিদদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে’। এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে সিওএ কমিটি শুক্রবার একটি বৈঠক ডেকেছিল। ওই বৈঠকে বিসিসিআইয়ের অ্যাক্টিং প্রেসিডেন্ট সিকে খান্না সরকারিভাবে প্রস্তাব দেন শহিদদের পরিবারের জন্য ৫ কোটি টাকা দান করার। ওই বৈঠক শেষে সিকে খান্না জানান, “আমি ভীষণই খুশি যে সিওএ শহিদদের পরিবারকে এই বরাদ্দ টাকা দান করার সিদ্ধান্ত নিয়েছে। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বরাদ্দ সমস্ত টাকাই একটি মহান কাজের জন্য ডান করা হচ্ছে, এই বরাদ্দ অর্থের পরিমান প্রায় পাঁচ কোটি টাকারও বেশি”।

প্রসঙ্গত গত ২০১৮ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের বাজেট ছিল প্রায় ১৫ কোটি টাকা এবং এবার সেই অর্থের প্রায় সমপরিমান টাকা এই কাজের জন্য দান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ কনভয়ের উপর জঙ্গিরা আত্মঘাতী হামলা চালায়। যার ফলে প্রায় ৪০ জনেরও বেশি জওয়ান শহিদ হয়ে যান। এই ঘটনা সারা দেশের পাশাপাশি ক্রীড়া জগতকেও প্রবলভাবে আলোড়িত করে। যার ফলে ভারতীয় ক্রিকেট জগত থেকে বিসিসিআইয়ের কাছে দাবী জানানো হয় বিশ্বকাপ ২০১৯ এ পাকিস্তান ম্যাচ বয়কট করার।

যদিও বিনোদ রাইয়ের নেতৃত্বে সিওএ কমিটি বিশ্বকাপের এই ম্যাচ নিয়ে কোনো নির্ণয় না নেওয়ারই সিদ্ধান্ত নিয়েছে কিন্তু তাদের পক্ষ থেকে জানানোহয়েছে যে, “এটা আইসিসির সদস্য দেশগুলির ব্যক্তিগত ব্যাপার যে তারা জঙ্গিদের মদতদাতা কোনো দেশের বিরুদ্ধে খেলা জারি রাখবে কি না”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2T6Emhj

No comments:

Post a Comment