USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Saturday, February 23, 2019

বিশ্বকাপে বিসিসিআই একা কিছুই করতে পারবে না বলে হুমকি দিল পাকিস্তান বোর্ড

বিশ্বকাপে বিসিসিআই একা কিছুই করতে পারবে না বলে হুমকি দিল পাকিস্তান বোর্ড

পুলওয়ামা জঙ্গি হামলাকে মাথায় রেখে বিসিসিআইয়ের সাবধানবানী সত্তেও পাকিস্তান ক্রিকেট বোর্ড তা নিয়ে এতটুকুও বিচলিত হচ্ছে না। প্রসঙ্গত গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সিআরপিএফ জওয়ানদের উপর আত্মঘাতী হামলায় প্রায় ৪২ জন সেনা জওয়ান শহিদ হয়েছেন, এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে পাকিস্তানী জঙ্গি সংগঠন জইশ-এ-মহম্মদ। এই ঘটনার পর থেকেই পুরো দেশ জুড়েই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়ছে এবং নিজেদের প্রতিক্রিয়া দিতে পেছিয়ে নেই ক্রিকেট জগতও।

গত সপ্তাহেই আইএমজি রিলায়েন্স চলতি পাকিস্তান সুপার লীগের বিশ্বজুড়ে সম্প্রচারের চুক্তি বাতিল করেছে। আর আগে ডিস্পোর্টস যারা ভারতে এই লীগের সম্প্রচার করে তারাও সেই সম্প্রচার বন্ধ করে দিয়েছিল। এছাড়াও অন্যান্য প্রতিবাদের মধ্যে ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া তাদের রেস্তরা থেকে প্রাক্তন পাকিস্তানী অধিনায়ক ইমরান খানের ছবি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যান্য রাজ্য ক্রিকেট সংস্থাও তাদের অফিস থেকে পাকিস্তানী ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কিত সমস্ত জিনিসপত্র সরিয়ে নিয়েছে।
এই ঘটনার পরপরই ভারতের জনগণ বিসিসিআইয়ের কাছে দাবী জানিয়েছে যে আসন্ন বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে নির্ধারিত ম্যাচ বয়কট করার জন্য এবং বিসিসিআই এই প্রস্তাব ভীষণই গম্ভীরভাবে নিয়েছে।এই মুহূর্তে বিসিসিআই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের লিখিত আবেদন করেছে যাতে লেখা রয়েছে যে, “যে দেশে জঙ্গিদের সমর্থন দেওয়া হয় তেমন দেশের সঙ্গে ক্রিকেট জগত সমস্ত সম্পর্ক ছিন্ন করুক’।

গত শুক্রবার বিসিসিআই সিইও রাহুল জোহরী আইসিসির চিফ এক্সিকিউটিভ ডেভ রিচার্ডসন এবং চেয়ারম্যান শশাঙ্ক মনোহরকে চিঠি লিখে পুলওয়ামার ঘটনার প্রতি আইসিসির দৃষ্টি আকর্ষণ করেছেন এবং জানিয়েছেন যে এই হামলা পাকিস্তান স্থিত একটি জঙ্গি সংগঠনের দ্বারা ঘটানো হয়েছে। বিসিসিআই আরো জানিয়েছে বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে হতে চলা ১৬ জুন পাকিস্তান-ভারত ম্যাচ খেলোয়াড়, সমর্থক এবং ম্যাচ অফিসিয়ালদের সুরক্ষা বিঘ্নিত হতে পারে। যদিও পিসিবি এই সমস্তা ঘটনায় যথেষ্ট অবাক। পিসিবির একটি সূত্র জানিয়েছেন যে বিসিসিআই আইসিসির এক্সিকিউটিভ বোর্ডের একজন সদস্য মাত্র, এবং তারা ‘কিছুই করতে পারবে না’। তিনি আরো বলেছেন যে এতে পিসিবির প্রতি কোনো প্রভাবই পড়বে না কারণ বিসিসিআইয়ের লিখিত আবেদনে পাকিস্তানের বিরুদ্ধে কোনো প্রমানই নেই।

দ্যা ডন সংবাদপত্রে পিসিবির ওই সূত্র জানিয়েছেন যে,

“ভারতীয় বোর্ডের দাবী এবং ইমেল কোনো প্রভাবই ফেলবে না। বিসিসিআই আইসিসি এক্সিকিউটিভ বোর্ডের ১৫ সদস্যের মধ্যে একজন সদস্য মাত্র। ফলে তারা একা কিছুই করতে পারবে না। প্রমান ছাড়া কোনো অভিযোগই তুচ্ছ। আইসিসিতে ভারত অস্বস্তির মুখোমুখি হবে, যেমনটা এর আগে শুটিং বিশ্বকাপে হয়েছে”।



from bengali.sportzwiki.com https://ift.tt/2Ix4kGC

No comments:

Post a Comment