USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, February 18, 2019

পাকিস্তানের বিরুদ্ধে রিলায়েন্সের কড়া পদক্ষেপ, বন্ধ হতে চলছে পাকিস্তান সুপার লীগ!

পুলওয়ামায় জঙ্গিহানার প্রতিবাদে আইএমজি-রিলায়েন্স পাকিস্তান সুপার লিগ সম্প্রচার থেকে সরে এল ৷ গত বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় এক জঙ্গিহানায় ৪০ জন সেনা শহীদ হন ৷ এমন দুঃখজনক ঘটনার প্রেক্ষিতে সংস্থাটি এই কাজ থেকে সরে আসছে বলে পাকিস্তান ক্রিকেট বোর্ডএর কর্তা শোহেব শেখ এবং কামিল খানের কাছে মেইল পাঠিয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর ৷ ডি স্পোর্টস ভারতে পিসিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই রিলায়েন্সও এমন সিদ্ধান্ত নেয় ৷

পাকিস্তান সুপার লীগের একমাত্র প্রযোজক আইএমজি-রিলায়েন্স সরে আসায় যতক্ষণ না অন্য কোনো সংস্থার পরিষেবা পাওয়া যায় ততক্ষণ সম্প্রচার করা সম্ভব হবে না, এমনটাই বলতে শোনা গেল পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর ওয়াসিম খানের মুখ থেকে ৷ তিনি আরও বলেন আগামী ১৮ই ফেব্রুয়ারি অর্থাৎ আজ নতুন প্রযোজক সংস্থার নাম ঘোষণা করবেন ৷

প্রসঙ্গত, সেদিন বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিহানার কিছুক্ষণের মধ্যেই সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে উদ্বোধন হয় পাকিস্তান সুপার লিগের। আর পাকিস্তানের এই টি-টোয়েন্টি লিগের সম্প্রচারের দায়িত্ব দেওয়া হয় মুকেশ অম্বানির আইএমজি-রিলায়েন্স কোম্পানি কে ৷ কিন্তু জঙ্গিহানার পর পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দেশজুড়ে তুমুল উত্তেজনা শুরু হলেও পাকিস্তানের রিলায়েন্স গোষ্ঠীর ব্যবসায়ে কোন ছেদ পড়ছে না। যার ফলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর ছড়ানোর পরে সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে নানা কু মন্তব্য চলতে থাকে ৷ তাই কিছুটা চাপেই ছিল এই শিল্পগোষ্ঠী তা বলার অপেক্ষা রাখে না ৷

পাকিস্তান সুপার লিগের গ্রূপ লিগ ম্যাচগুলি আমিরশাহিতে হলেও তার পরবর্তী ম্যাচগুলি কিন্তু হবে পাকিস্তানেই । কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত সেই সব ম্যাচের সম্প্রচার করার কথা ছিল আইএমজি-রিলায়েন্সের। গত জানুয়ারি মাসে প্রকাশিত রিপোর্ট অনুসারে সম্প্রচারের দায়িত্ব পাওয়ার পরে পাকিস্তানে গিয়ে প্রস্তুতিও শুরু করেছিল আইএমজি-রিলায়েন্সের কর্মীরা।

যদিও এই দুই দেশ ২০১৩ সালের পর থেকেই দ্বিপাক্ষিক সিরিজ খেলা বন্ধ করে দিয়েছে ৷ তবুও ব্যবসায়ী সংস্থা গুলি সম্পর্ক ঠিক রেখে ছিল ৷ কিন্তু পুলওয়ামার ঘটনার জেরে সবাই চায় ৷ পাকিস্তান কে চারিদিক থেকে ব্যান করে দিতে, তাই এই উদ্যোক ৷

গত শনিবার শিল্পগোষ্ঠীর অন্যতম সংস্থা রিলায়েন্স ফাউন্ডেশন শহিদ সেনা পরিবারকে সাহায্যের কথা ঘোষণা করেছিল সাহায্যের কথা জানালেও তখনও সম্প্রচারের কাজ থেকে সরে আসার কথা জানা যায়নি ৷ ফলে সেনা পরিবারকে সাহায্য করতে এগিয়ে এলেও সমালোচনা এড়াতে পারছিলো না রিলায়েন্স গোষ্ঠী ৷ অন্যদিকে ডিডি স্পোর্টস ভারতে এই খেলার সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্তের জেরে রবিবার এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলেই মনে করছে ক্রিকেট মহল ৷



from bengali.sportzwiki.com http://bit.ly/2NajUGV

No comments:

Post a Comment