USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Monday, February 25, 2019

ম্যাথু হেডেন ওয়ানডে আর টি-২০ সিরিজ নিয়ে করলেন বড়ো ভবিষ্যতবাণী, বললেন এই হবে ফলাফল

অস্ট্রেলিয়ার মহান ওপেনিং ব্যাটসম্যান ম্যাথু হেডেন শনিবার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন যে কুলদীপ যাদব আর যজুবেন্দ্র চহেলের মত স্পিনারদের সামনে কিভাবে খেলা উচিৎ। তাকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে প্র্যাকটিস শেসনেও দেখা যায়। অস্ট্রেলিয়া দল নিজেদের মাটিতে পাওয়া হারের বদলা এই সিরিজে নিতে চাইবে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে প্রথম টি-২০ ম্যাচ আজ শুরু হতে চলেছে। বিশ্বকাপের আগে ভারতীয় দলের এটি শেষ সিরিজ। অন্যদিকে অস্ট্রেলিয়া দলকে এরপর পাকিস্তান সফরে যেতে হবে। এর মধ্যেই এই প্রাক্তন অস্ট্রেলীয় তারকা খেলোয়াড় বলেছেন যে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে কোন দলের জয় হবে।

এই দলকে বললেন বিজেতা

ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে টি-২০র পর ওয়ানডে সিরিজও হবে। এই দুই সিরিজে ভারতীয় দলের পাল্লা ভারি মনে হচ্ছে। সাম্প্রতিককালে ভারতীয় দল দুর্দান্ত প্রদর্শন করেছে। হেডেন বলেন,

“নিউজিল্যাণ্ডে ভারত যে জয় হাসিল করেছে, তার ভিত্তিতে আমার মনে হয় যে এটা ৪-১ (একদিনের ম্যাচে) ফলাফল হতে চলেছে। আর আমার মনেহয় যে এটা টি-২০ সিরিজে ড্র হতে চলছে। অস্ট্রেলিয়া দল ভারতীয় দলকে কড়া টক্কর দেবে”।

রিকি পন্টিংও দলের সঙ্গে জুড়ে রয়েছেন

অস্ট্রেলিয়া দলের সাম্প্রতিক প্রদর্শন ততটা ভাল হয়নি। তাদের দুই প্রধান খেলোয়াড় অধিনায়ক স্টিভ স্মিথ আর সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নার বল ট্যাম্পারিং মামলার কারণে দলের বাইরে রয়েছেন। অস্ট্রেলিয়া দল এই সফরের জন্য নিজেদের জোরে বোলার প্যাট কমিন্সকে সহঅধিনায়ক করেছে। অন্যদিকে দলের সঙ্গে অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ব্যাটসম্যান রিকি পন্টিংও জুড়ে রয়েছেন।

এখন এটা দেখার যে অস্ট্রেলিয়ার দল কিভাবে ভারতের মোকাবিলা করে। অন্যদিকে ভারতীয় দলের কথা যদি বলা হয় তো তাদের নিজেদের সবচেয়ে মজবুত দলের সঙ্গে সিরিজের শুরুয়াত করে জিততে চাইবে।



from bengali.sportzwiki.com https://ift.tt/2EuJCTD

No comments:

Post a Comment