কাশ্মীরের পুলওয়ামাতে ১৪ ফেব্রুয়ারি সিআরপিএফ কনভয়ের উপর সন্ত্রাসবাদীরা হামলা করে দিয়েছিল।যাতে এখনো পর্যন্ত ৪০ এর বেশি জওয়ান শহিদ হয়েছেন। এটি একটি আত্মঘাতী হামলা ছিল। জানানো হচ্ছে যে কনভরে সিআরপিএফের প্রায় একডজন গাড়িতে ২৫০০ এর বেশি জওয়ান সওয়ার ছিলেন। সন্ত্রাসীরা সুরক্ষাবলের দুটি গাড়িকে নিশানা করেছিল। পাকিস্তান স্থিত সন্ত্রাসী সংগঠন জৈশ এ মহম্মদ এর দায়িত্ব স্বীকার করেছে। এরপর থেকেই ভারতে পাকিস্তানকে নিয়ে ক্ষোভ রয়েছে। বলিউড থেকে ক্রীড়া জগত এ নিয়ে রাগ দেখিয়েছে। বর্তমান ক্রিকেটার হরভজন সিং থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলী আর চেতন চৌহানের মত প্রাক্তন ক্রিকেটারও এই ম্যাচকে বয়কট করার পরামর্শ বিসিসিআইকে।
সুনীল গাভস্কারের আলাদা রায়

ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কার বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে খেলার পক্ষে।তিনি চান ভারত এই ম্যাচ খেলুকার তাতে জয়লাভ করুক। এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি ইন্ডিয়া টুডেকে বলেন,
“যদি ভারত বিশ্বকাপে পাকিস্তানের সঙ্গে না খেলার সিদ্ধান্ত নেয় তো কে জিতবে? আমরা ওদের বিশ্বকাপে প্রত্যেকবার হারিয়েছি। আমরা খেলতে পারি আর হারাতে পারি। সুনিশ্চিত করতে পারিযে ওরা সেমিফাইনালে না পৌঁছোক”।
আইসিসি নিতে পারে না সিদ্ধান্ত

বিসিসিআই এই বিষয় নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে কিন্তু সুনীল গাভাস্কারের মতে এতে কোনও ফায়দা হবেনা।এর জন্য ইউনাইটেড নেশনে যেতে হবে। তিনি আগে বলেন,
“এর জন্য সঠিক মঞ্চ ইউনাইটেড নেশন।আমার বিশ্বাস রয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সম্মেলন এটাকে নিয়ে আসার জন্য সঠিক মঞ্চ। এই ঘটনা নিয়ে আমরা সকলেই আতঙ্কিত রয়েছি।আমার বিশ্বাস নেই যে এটা কাজ করবে, কারণ অন্য দেশ এটা বলতে পারে যে এটা দুই দেশের মধ্যে একটা আভ্যন্তরিন বিষয়। এই জন্য দয়া করে আমাদের শামিল করবেন না”।
বিসিসিআই আইসিসির কাছে করবে দাবী

এর সঙ্গেই রিপোর্টের কথা ধরা হলে বিসিসিআই আইসিসিকে চিঠি লিখে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার দাবী জানাবে।এর জন্য সিওএর চেয়ারম্যান বিনোদ রাই বিসিসিআইয়ের সিইওর সঙ্গে কথা বলেছেন। ২৭ ফেব্রুয়ারি দুবাইতে আইসিসির বৈঠকও হতে চলেছে আর এখানে বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরী এই দাবী রাখবেন।
from bengali.sportzwiki.com https://ift.tt/2V7sybG

No comments:
Post a Comment