USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Friday, February 22, 2019

ফের দুর্যোগ হার্দিকের জীবনে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই দল থেকে ছিটকে গেলেন তিনি

ফের দুর্যোগ হার্দিকের জীবনে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগেই দল থেকে ছিটকে গেলেন তিনি

দুঃসংবাদ যেনো তাড়া করে বেড়াচ্ছে ভারতীয় দলের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়াকে। আর তা শুরু হয়েছিল সেই এশিয়া কাপ থেকেই। প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়ে দীর্ঘদিনের জন্য দল থেকে ছিটকে যাওয়া, তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরেই মহিলাদের প্রতি বিরূপ মন্তব্যে জন্য নির্বাসন। ফের ফাঁপরে পড়লেন এই তারকা অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাটিতে হতে চলা সীমিত ওভারের সিরিজের আগেই আবারো চোটের কবলে পড়লেন এই তারকা প্লেয়ার। পিঠের চোটের জন্য ছিটকে যেতে হল তাকে। বৃহস্পতিবার বিসিসিআইয়ের তরফে একপ্রকার প্রেস বিজ্ঞপ্তি জারি করেই এই অলরান্ডারের চোটের খবর জানানো হয়েছে।

বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে ব্যাঙ্গালুরু স্থিত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে আগামি সপ্তাহ থেকে স্ট্রেন্থ ও কন্ডিশনিং ট্রেনিং শুরু করবেন পাণ্ডিয়া। তবে বোর্ডের তরফে এটা জানানো হয়নি যে তার বদলে অস্ট্রেলিয়ার সিরিজের ১৫ সদস্যের দলে পরিবর্ত হিসেবে কাকে নেওয়া হচ্ছে। প্রসঙ্গত এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সময়েই পিঠের চোটের শিকার হয়েছিলেন বরোদার তারকা অলরাউন্ডার। এই চোটের ফলেই পরে ঘরের মাটিতে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধেও খেলতে পারেননি তিনি।

সুস্থ হয়ে ওঠায় অস্ট্রেলিয়া সফরের মাঝ পথেই দলে যুক্ত করা হয় তাকে। কিন্তু করণ জোহরের জনিপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’ এ মহিলাদের প্রতি বিতর্কিত মন্তব্যে দায়ে নির্বাসনে যেতে হয় তাকে। এশিয়াকাপ থেকে এ পর্যন্ত প্রায় চারমাস দলের বাইরে থাকার পর নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দলে ফিরে আসেন তিনি। অন্যদিকে ভারতীয় দলের কাছে পাণ্ডিয়ার অনুপস্থিতি একমাত্র বিজয় শঙ্কর বাদে টি-২০তে আর কোনো সিমার অলরাউন্ডার মজুত নেই।

ওয়ানডে ভারতীয় টিম ম্যানেজমেন্ট পাণ্ডিয়ার বদলি হিসেবে প্রথম একাদশে খেলানো হতে পারে। জাদেজার কাছে এটাই সুযোগ এই সিরিজে ভালো প্রদর্শন করে বিশ্বকাপগামী বিমানে উঠে পড়ার। এখন দেখার বিষয় যে এব্যাপারে জাদেজা কতটা সফল হতে পারেন।



from bengali.sportzwiki.com https://ift.tt/2Eq35oF

No comments:

Post a Comment