USA News USA trending news USA election news, USA money all information.

New Posts

Task 1 :-

Task 2 :-

Task 3 :-

Task 4 :-

Task 5 :-

Task 6 :-

Task 7 :-

Task 8 :-

Task 9 :-

Task 10 :-

Wednesday, February 13, 2019

ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৯: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারত, এই দুজনকে দেওয়া হতে পারে বিশ্রাম

ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৯: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে নতুন অধিনায়ক পেতে চলেছে ভারত, এই দুজনকে দেওয়া হতে পারে বিশ্রাম

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় দলে বড়োসর পরিবর্তনের আশা করা হচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী ভারত বনাম অস্ট্রেলিয়া ২০১৯ সীমিত ওভারের ঘরোয়া সিরিজের জন্য ভারতীয় দলে বড়ো অদলবদল হতে চলেছে। আর এই পরিবর্তনের মধ্যে ২০১৯ বিশ্বকাপকে মাথায় রেখে ভারতীয় দলের শীর্ষ ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম রোহিত শর্মাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হতে পারে। ফলত স্বাভাবিকভাবেই অজিঙ্ক রাহানেকে দলে ফেরানোর ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। এছাড়াও ফর্মহীন কেএল রাহুলের কাছেও সুযোগ আসতে পারে আরো একবার নিজের জায়গা দলে ফিরে পাওয়ার।

রাহুলের ভাগ্য আটকে অন্ধকারে

সম্প্রতি নির্বাচক প্রধান এমএসকে প্রসাদ প্রকাশ করেছেন যে তারা তরুণ তারকাদের চাপের মুখে ফেলে তাদের চাপ নেওয়ার ক্ষমতাকে পরখ করে দেখতে চান। তিনি আরো যোগ করেন যে রাহুলকে ভারত এ দলে রাখা হয়েছে যাতে তিনি শীর্ষস্তরের ক্রিকেটে নিজের প্রত্যাবর্তন ঘটাতে পারেন। সম্প্রতি অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট এবং ওয়ানডে আন্তর্জাতিক সিরিজ সংবাদপত্রের শিরোনাম দখল করে নিয়েছিল। যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে ৪-১ ফলাফলে জারি থেকেছে। এখন ভারত ঘরের মাঠে অ্যারণ ফিঞ্চের নেতৃত্বাধীন ক্যাঙ্গারুদের মুখোমুখি হতে চলেছে, এবং জাতীয় নির্বাচকরা ওয়ার্কলোডের কথা মাথায় রেখে বেশ কিছু সিনিয়র ভারতীয় প্লেয়ারদের বিশ্রাম দিতে পারে। রোটেশন পলিসিকে মাথায় রেখে বিসিসিআই নির্বাচক কমিটি ইতিমধ্যেই সাম্প্রতিক অতীতে বেশ কিছু সিনিয়র প্লেয়ারকে বিশ্রাম দিয়েছিল। আর এই পদ্ধতিতেই বোর্ড এই সিরিজে অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল ঘটাতে পারে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে নিউজিল্যাণ্ডের বিরুদ্ধে ইতিমধ্যেই শেষ দুটি ওয়ানডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই সঙ্গে তিনি ব্ল্যাক ক্যাপসদের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজও খেলেননি। ঘরের দল গত ১০ ফেব্রুয়ারি হ্যামিলটনে ভারতকে ৪ রানে হারিয়ে এই টি-২০ সিরিজ ২-১ ফলাফলে জিতে নেয়। কোহলির অনুপস্থিতিতে রোহিত বাকি সিরিজে কিউয়িদের বিরুদ্ধে দলকে নেতৃত্বে দিয়েছিলেন।

বিশ্বকাপ ২০১৯এ পন্থ অথবা কার্তিক কে আসবেন?

অন্যান্য বদল ছাড়াও ঋষভ পন্থ এবং দীনেশ কার্তিক একদিনের বিশ্বকাপের আগে বড়োসড়ো পরীক্ষার মুখে পড়তে হবে। তাদের মধ্যে একটা বড়ো প্রতিযোগিতা থাকবে নিজেদের ক্ষমতাকে প্রমান করে এমএস ধোনির ব্যাকআপ হিসেবে নিজের নিজের জায়গা পাকা করার জন্য।

ভুবনেশ্বর, শামি বাদ?

দ্য হিন্দুর খবর অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে অনুষ্ঠিত এই বড়ো টুর্নামেন্টকে মাথায় রেখে সিনিয়র বোলারদেরও বিশ্রাম দেওয়া হতে পারে। ইউনাইটেড কিংডমে অনুষ্ঠিত এই টুর্নামেন্ট ৩০ মে থেকে শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। খবর অনুযায়ী জোরে বোলিং অস্ত্র ভুবনেশ্বর কুমার এবং মহম্মদ শামিকে গোটাদুয়েক ম্যাচে বেঞ্চে বসানো হতে পারে। কিন্তু জসপ্রীত বুমরাহ যাকে ইতিমধ্যেই বিশ্রাম দেওয়া হয়েছে তাকে এই ঘরোয়া সিরিজে দলে ফেরানো হতে পারে। এছাড়াও স্পিন জুটি কুলদীপ যাদব এবং যজুবেন্দ্র চহেলকে ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করা হতে পারে। এই দুজন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগেও খেলবেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সীমিত ওভারের ঘরোয়া সিরিজ শুরু হবে প্রথম দুটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচের সিরিজ দিয়ে আগামি ২৪ ফেব্রুয়ারি ভাইজাগে।



from bengali.sportzwiki.com http://bit.ly/2SLR8S4

No comments:

Post a Comment